নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৬.৩ মাত্রার ভূমিকম্প। সাউথ আইল্যান্ডে এই কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের পরপরই উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকায় জারি সুনামি সতর্কতা। জনগণকে নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভের মতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তে আনাউ শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভারতীয় সময় দুপুর নাগাদ ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল প্রায় ৭৬.৪ কিলোমিটার। ৬.৩ মাত্রার ভূমিকম্পের পর সাতটি মৃদু আফটারশকও হয়েছে। নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে উঁচু স্থানে বা যতটা সম্ভব দেশের অভ্যন্তরে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
নিউজিল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর একটি সামাজিক মাধ্যমের পোস্টে জানিয়েছে যে, রাত ৯টা ১৪ মিনিটে ফিওর্ডল্যান্ডে আঘাত হানা ৬.৩ মাত্রার ভূমিকম্পের পর নিউজিল্যান্ডের উপকূলীয় এলাকাগুলোতে শক্তিশালী ও অস্বাভাবিক সামুদ্রিক ঢেউ এবং আকস্মিক জলোচ্ছ্বাস দেখা যেতে পারে। ঢেউ এবং আকস্মিক জলোচ্ছ্বাসে মানুষ আহত হতে পারে এবং ডুবেও যেতে পারে। সাঁতারু, সার্ফার, মৎসজীবী এবং উপকূলের কাছাকাছি জলে থাকা অন্যান্য ব্যক্তিরা ঝুঁকিতে পড়তে পারেন।
New Zealand Earthquake
ভূমিকম্প নিউজিল্যান্ডে, সুনামি সতর্কতা
×
Comments :0