টানা বৃষ্টির জেরে সন্দেশখালির নদীবাঁধের নিরাপত্তা নিয়ে প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ সন্দেশখালি দুই নম্বর ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েতের আয়লাবাদ সংলগ্ন তালতলা খারিয়া পাড়া এলাকায় প্রায় ৫০ ফুট জায়গা জুড়ে বাঁধ বসে গেছে। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে বলে মনে করা হচ্ছে। বাঁধ বসে জল ঢুকছে গ্রামে। স্থানীয়দের আশঙ্কা বৃহত্তর ক্ষতি হতে পারে।
স্থানীয় মানুষের বক্তব্য, একটানা বৃষ্টির ফলে নদীবাঁধ নরম হয়ে যাচ্ছে৷ বাঁধ বসে জল গ্রামে ঢুকে পড়ার আশঙ্কা ৷ আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে যেন বিজ্ঞানসম্মত উপায়ে এই বাঁধ মেরামত শুরু হয় ৷ বাঁধ বসে যাওয়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইরিগেশন ডিপার্টমেন্টের লোকজন। প্রচন্ড বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝড়ো হাওয়ার মধ্যেই বাঁধ মেরামতির কাজ শুরু করে ক্ষয়ক্ষতি আটকানোর চেষ্টা চলছে।
নদীতে জোয়ারের জল কানায় কানায় থাকছে। রাতের বেলায় আতঙ্কিত মানুষ বিশেষ করে বাঁধ সংলগ্ন অঞ্চলে যারা বসবাস করেন।
স্থানীয়রা বলছেন, আমরা আয়লা, আমফান বুলবুল তান্ডব দেখেছি। সেই অভিজ্ঞতা থেকেই শঙ্কিত আমরা ৷ তাদের আশঙ্কা, দ্রুত মেরামত না করলে প্লাবিত হতে পারে বহু গ্রাম ৷ ঘরহারা হতে পারেন কয়েক হাজার পরিবার।
Sandeshkhali
বাঁধে ধস, আতঙ্ক সন্দেশখালিতে
×
Comments :0