Snake Bite School Kolkata

এবার মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রাথমিকের ছাত্রকে

কলকাতা

ছবি প্রতীকী।

প্রাথমিকের এক পড়ুয়াকে সাপে কামড়েছে কলকাতার মিত্র ইনস্টিটিউশনে। ভবানীপুরের এই স্কুল শিশুকে নিয়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশুটি স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
দিনকয়েক আগেই কলকাতার হেরিটেজ স্কুলে বাথরুমে এক শিশুকে সাপে কামড়ানোর অভিযোগ ওঠে। তারপর সোমবার, ২৪ আগস্ট, কলকাতার ভবানীপুরের মতো ব্যস্ত জায়গায় শিশুকে সাপ কামড়ানোর ঘটনা দেখা গেল।
শিশুটি ক্লাস ওয়ানের ছাত্র বলে জানা গিয়েছে। টিফিনের বিরতিতে খেলাধুলোর সময় তাকে সাপ কামড়ায়। এসএসকেমএম হাসপাতালের চিকিৎসকরাও সাপের কামড় নিশ্চিত করেছেন বলে জানা গিয়েছে। 
এদিকে স্থানীয়দের থেকে জানা গিয়েছে যে এলাকায় সাপ ঘোরাফেরা করার তথ্য কর্পোরেশন এবং বন দপ্তরকে জানানো হয়েছে। অভিযোগ, কর্পোরেশন বা বন দপ্তর কোনও ব্যবস্থা নেয়নি।
ঘটনার পর শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি চিন্তিত অভিভাবকরা। টানা বৃষ্টিতে সাপ থাকার সম্ভাবনা বাড়ছে। চিন্তায় রয়েছেন স্থানীয়রাও। স্কুলের ভেতর থেকে সাপটিকে বের করা যায়নি।

Comments :0

Login to leave a comment