কলকাতা সহ দক্ষিণবঙ্গে এক মাসের মধ্যে দু’বার জোরালো কম্পন অনুভূত হলো। এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাত নটা নাগাদ কম্পন অনুভূত হয় কলকাতায়। তবে শুক্রবার ঝাঁকুনি বেশি টের পাওয়া গিয়েছে বলে মনে করছেন অনেকেই।
গত ৩ ফেব্রুয়ারি ভূমিকম্পের উৎসস্থল ছিল বার্মা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। ওইদিন বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াতেও ভূমিকম্প হয়েছে।
তবে এদিন আবহাওয়া বিভাগের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেছেন যে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৪। কলকাতার একশো কিলোমিটার দূরত্বেই ছিল কম্পনের কেন্দ্র।
বাংলাদেশ থেকে আসা সংবাদ অনুযায়ী উৎসস্থল সাতক্ষীরার আশাশুনি। বাংলাদেশের সাতক্ষীরার কাছে পশ্চিমবঙ্গের বসিরহাট।
গত বছরের জানুয়ারি এবং নভেম্বরেও কেঁপে উঠেছিল কলকাতা-সহ পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের এলাকা। ২০২৫ সালের জানুয়ারিতে নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তার প্রভাব পড়েছিল বিহারের মধুবনী সহ একাধিক এলাকায়। কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশ, চীন ও ভুটানেও।
Two Tremors
চলতি মাসেই দু’বার কম্পন দক্ষিণবঙ্গে
হিঙ্গলগঞ্জের বাঁকড়া ডোবর প্রাথমিক বিদ্যালয়ের একরত্তিরা ভূমিকম্পের আতঙ্কে স্কুলঘর ছেড়ে বাইরে। ছবি: প্রবীর দাস
×
Comments :0