SIR Sujan Chakrabarty

আধিকারিক দেয়নি এতদিন, এসআইআর হেনস্তায় দায়ী রাজ্যও, ক্ষোভ চক্রবর্তীর

রাজ্য

সুজন চক্রবর্তীর ফাইল ছবি।

সুপ্রিম কোর্ট এসআইআর মামলায় মোস্তারি বানুকে স্যালুট জানাই। নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের মামলায় স্ক্রুটিনির সময়সীমা ৭ দিন বাড়ল। 
সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, এদিন পরিষ্কার হয়ে গেল কোর্টে থাপ্পড় খাওয়ার পর মুখ্যমন্ত্রী সাড়ে আট হাজার গ্রুপ-বি অফিসার দেবেন ঠিক করলেন। কেন সময়মতো দিলে মানুষের এত হেনস্তা হতো না। 
চক্রবর্তী বলেন, বিজেপি এসআইআর করে মানুষকে হেনস্তা করতে চায় আপনি আধিকারিক না দিয়ে সেই হেনস্তারই ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী। 


উল্লেখ্য, এদিন সুপ্রিম কোর্ট শুনানিতে জমা নথি এবং প্রক্রিয়ার সময়সীমা ১৪ ফেব্রুয়ারি থেকে ৭দিন বাড়িয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচীর বেঞ্চ নির্দেশ দিয়েছে মঙ্গলবার বিকেলের মধ্যে ৮৫৫০ গ্রুপ বি আধিকারিক জেলা শাসক অথবা ইআরও-দের কাছে রিপোর্ট করবেন। এদিন সুপ্রিম কোর্টে নামের তালিকা পেশ করে রাজ্য। 
সুপ্রিম কোর্ট বলেছে রাজ্যের আধিকারিকরা মাইক্রো অবজার্ভারের ভূমিকা নেবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তাঁরা নেবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও-রা। এই আধিকারিকরা ইআরও-দের সহায়তা করবেন নথি যাচাই করার কাজে। 
সুপ্রিম কোর্ট এদিন কারণ দর্শানোর নোটিস দিতে বলেছে রাজ্য পুলিশের ডিজি-কে। সুপ্রিম কোর্ট বলেছে কমিশন অশান্তির অভিযোগ জানালেও পুলিশ এফআইআর দায়ের করেনি কোথাও। তার কারণ জানাতে হবে ডিজি-কে।

Comments :0

Login to leave a comment