বইকথা
নতুনপাতা
চলুন মিশর ঘুরে আসি
প্রদোষকুমার বাগচী
৯ ফেব্রুয়ারি ২০২৬, বর্ষ ৩
মিশর বা ঈজিপ্টের কথায় আমাদের মনে আসে প্রাচীন পাঠাগার আর মমির কথা। পিরামিডের প্রতি আমাদের দুর্নিবার আকর্ষণ। কিন্তু কে গড়েছিল পিরামিড? মানুষ না অন্য গ্রহের প্রাণী। কিভাবে সংরক্ষন করে রাখা হতো মৃতদেহগুলি। তুতেনখামেনই বা কে? এই সব প্রশ্নের খুব আকর্ষনীয় ঢঙ্গে নির্ভরযোগ্য জবাব রয়েছে এই বইটিতে। ‘আরবী ‘মিশ আর’ অর্থাৎ ‘ভিন্ন দেশ’ তেকে এই মিশর নামের জন্ম। এই সতাব্দীর মাহামাঝি আরবের অধীনে যাওয়ার পরে এই ভূখন্ডের নাম হয় মিশর।’ মিশরে যান বা না যান, বইটি পড়তে পড়তে আপনি চলে যেতে পারবেন মমির দেশে। সে তুতেনখামের অভিশপ্ত মমিই হোক বা অন্য ফারাওদের মমি— এসব নিয়ে কৌতুহল মেটাতে দেখতে হবে বইটি। মানুষের চারপাশের প্রাকৃতিক উপাদানকে কীভাবে কাজে লাগিয়ে তৈরি হতো মমি জানলে আশ্চর্য হতে হয়। সেই মিশরের হাতছানি এড়াতে পারেনি লেখক। ‘ইতিহাসকে জাপটে ধরেই ঈজিপ্টের ইতিহাস অনুসন্ধানে ঘুরলেন লেখক। সঙ্গে তুলে নিয়ে এলেন অপূর্ব এক ভ্রমণ ইতিহাস। বইটি হাতে নিয়ে দেখলে যে কোনও ভ্রমনপিপাসু ও আগ্রহী মানুষ ঈজিপ্ট না ঘুরেরও পেয়ে যাবেন ঈজিপ্ট ভ্রমনের স্বাদ।
তুতেনখামেনের দেশে
পথিক পাঠক। মিত্র ও ঘোষ। ১০ শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা — ৭০০০৭৩। ২৫০ টাকা।
Comments :0