Barrackpore

তৃণমূল কাউন্সিলারের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ বারাকপুরে

জেলা

ইনসেটে নিহত তুলসি অধিকারী।

তৃণমূল কাউন্সিলারের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় উওর বারাকপুরে। মৃত বৃদ্ধের নাম তুলসি অধিকারী(৮০)। বৃদ্ধের পরিবারের অভিযোগ তৃণমূলের কাউন্সিলরের মারে তাঁর মৃত্যু হয়েছে। 
ঘটনা উওর বারাকপুর পৌরসভার ২৩ নং ওয়ার্ডের। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূলের কাউন্সিলরকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্ত কাউন্সিলর বারাকপুর কোর্টের আইনজীবী। তিনি একবার বিজেপিতে ও গিয়েছিলেন। বর্তমানে তৃণমূল করেন।
উওর বারাকপুর পৌরসভার ২৩ নং ওয়ার্ডে যোগেন গাঙ্গুলি স্ট্রিটের শিবমন্দিরের পাশে দুটো বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। বৃদ্ধের বাড়ির অভিযোগ পাশের বাড়ির মালিক বেআইনিভাবে সীমানা দিচ্ছে। এছাড়াও বৃদ্ধের বাড়ির পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ ছিল। এই বিষয়ে তুলসী অধিকারীর পরিবারের পক্ষ থেকে পৌরসভাকে লিখিত অভিযোগ করা হয়। পৌরসভার পৌর প্রধান এই বিষয়টি  মিটিয়ে দেওয়ার জন্য কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বলেন। রবিবার সকাল এগারোটা নাগাদ মহাদেবানন্দ কলেজের কাছে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য বৃদ্ধের নামে বিভিন্ন অভিযোগ করছিলেন। এছাড়াও বৃদ্ধের নাম ধরে গালিগালাজ করছিলেন। চায়ের দোকানের পেছনে বৃদ্ধের একটি ইলেকট্রিক এর জিনিস মেরামতের দোকান আছে। তিনি আগে প্রতিরক্ষা দপ্তরের এম ই এস এ কাজ করতেন। অবসরের পর এই দোকানটি করেন। বৃদ্ধ মানুষটি দোকান থেকে বেরিয়ে আসে। কাউন্সিলরের জামার কলার চেপে ধরে। এরপর উপয়পক্ষের মধ্যে বচসা হয়। দুপক্ষই ধাক্কাধাক্কি শুরু করে। কাউন্সিলরের ধাক্কায় বৃদ্ধ মাটিতে পড়ে যান। এরপর তিনি অসুস্থবোধ করেন। একটি গাছের তলায় বসে পড়েন। অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় তাঁকে বারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। মৃত বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে তৃণমূলের কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবি করা হয়। ঘটনাস্থলে পুলিশ আসে। তুলসী অধিকারীর ছেলে তৃণমূলের কাউন্সিলরের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তৃণমূলের কাউন্সিলরকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। তুলসী অধিকারীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Comments :0

Login to leave a comment