জানা অজানা
নতুনপাতা
শিশুকিশোরদের ঋত্ত্বিক ঘটক
তপন কুমার বৈরাগ্য
৬ ফেব্রুয়ারি ২০২৬, বর্ষ ৩
বাংলা সিনেমার স্বর্ণযুগের অন্যতম স্বনামধন্য পরিচালক ছিলেন
ঋত্ত্বিক ঘটক ।১৯২৫খ্রিস্টাব্দের ১৪ই নভেম্বর অবিভক্ত বাংলাদেশের ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন।১৯৭৬খ্রিস্টাব্দের
৬ইফেব্রুয়ারি তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।১৯৫২খ্রিস্টাব্দে প্রথম চলচ্চিত্র' নাগরিকের' মাধ্যমে তার চলচ্চিত্র জগতে আগমন।
নাগরিক চলচ্চিত্র তার জীবনে মাইলফলক রূপে পরিগণিত হয়।
ঋত্ত্বিক ঘটকের ৮টি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্রগুলো হলো'মেঘে ঢাকা তারা','কোমলগান্ধার', 'সুবর্ণরেখা','নাগরিক','অযান্ত্রিক','বাড়ি থেকে
পালিয়ে','তিতাস একটি নদীর নাম'যুক্তি তক্কো গপ্পো'।তিনি ছিলেন
সময়ের থেকে এগিয়ে থাকা একক অনন্য চলচ্চিত্র প্রতিভা।
তার' বাড়ি থেকে পালিয়ে' চলচ্চিত্রটি বিখ্যাত বাঙালি শিশুকিশোর লেখক শিবরাম চক্রবর্তীর লেখা।১৯৩৭খ্রিস্টাব্দে এই কিশোর উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়।কাঞ্চন নামের এক সাহসী ও দুষ্টু ছেলের কথা এই উপন্যাসে আছে।যে বাড়ি থেকে কলকাতায় পালিয়ে এসেছিল।তাকে আশ্রয় করেই ঋত্ত্বিক ঘটক এই চলচ্চিত্র তৈরী করেন।
শিশুকিশোরদের জন্য অসাধারণ এক চলচ্চিত্র।এই চলচ্চিত্র
সকল শিশুকিশোরদের মন অনায়াসে জয় করে নেয়।১৯৫৯ খ্রিস্টাব্দে তিনি এই ছবিটা তৈরী করেন।আবেগে, মননে,সংলাপে
এই সিনেমা সম্পূর্ণ অভিনব।তিনি শিশুকিশোরদের প্রতি কতোটা
যত্নশীল ছিলেন এই ছবিটায় তার জ্বলন্ত প্রমাণ।
তার আত্মজৈবনিক ছায়াছবি 'যুক্তি তক্কো গপ্পো।এর নায়ক নীলকন্ঠ।তার ভূমিকায় তিনি এই ছবিতে আবির্ভূত হয়েছেন।১৯৬৯খ্রিস্টাব্দে তিনি পদ্মশ্রী পান।এবং১৯৭৫খ্রিস্টাব্দে তিনি ভারতের জাতীয় পুরস্কার লাভ করেন।
ঋত্ত্বিক ঘটকের বড়দাদা ছিলেন বিখ্যাত লেখক মণীশ ঘটক।তার
ভ্রাতুষ্পুত্রী ছিলেন প্রখ্যাত লেখক মহাশ্বেতা দেবী।
তার জন্মশতবর্ষে তাকে শতকোটি প্রণাম।
Comments :0