Minakshi Mukherjee

কোন্নগরের বুথে বুথে মীনাক্ষী, শুনলেন জনতার কথা

রাজ্য জেলা

কোন্নগরে জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত মিনাক্ষী মুখার্জি। ছবি: শুভ্রজ্যোতি মজুমদার।

বেহাল স্কুল। সেই স্কুল কোন্নগরের পৌরসভা বেসরকারি হাতে তুলে দিতে চেয়েছিলো প্রাইমারি স্কুল। মানুষের প্রতিবাদে রুখে দেওয়া গিয়েছিলো সেই প্রচেষ্টা। কোন্নগরের সোমেন্দ্রনাথ অবৈতনিক বিদ্যালয়ের সামনে জন সংযোগ ও গণ অর্থ সংগ্রহ অভিযানে সামিল হয়ে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যা মীনাক্ষী মুখার্জি শুনলেন তাঁদের কথা। এদিন কোন্নগর পৌরসভার দুই বুথে গণ অর্থ সংগ্রহ কর্মসূচী ছিলো ২৫৩, ২৫৪ নং বুথে। সেই প্রচারে গিয়ে মীনাক্ষী শুনলেন মানুষের কথা। কোন্নগরের মধ্যবিত্ত বিভিন্ন ভাষাভাষী এলাকা ২২০০ মানুষ বাস করেন। তাদের মধ্যে ৩৩% সংখ্যালঘু এই পাড়ায় মীনাক্ষী মুখার্জি এলে সংখ্যালঘু মহিলারা এগিয়ে এসে তার সঙ্গে দেখা করেন। এলাকার ব্যবসায়ী জানান দীর্ঘ কয়েক বছর ধরে সোমেন্দ্রনাথ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বন্ধ। আগে প্রায় ১০০ জন ছাত্রছাত্রী পড়তো। এখন পড়েনা কেউ মায়েরা মিড ডে মিলের খাবার নিয়ে যান। পৌরসভার কনজারবেন্সি লেবারেরা থাকেন এখন স্কুলে। স্কুলের দরজা জানলা সব ই খুলে নেওয়া হয়েছে। এই স্কুলের জমি বেসরকারি হাতে তুলে দেবার চেষ্টা করা হয়েছিলো আমরা এলাকাবাসী প্রতিবাদ করে রুখে দিয়েছি। এদিন মীনাক্ষী জানান স্কুল তুলে দেবে। স্কুলের দরজা জানলা বেচে দেবে। তৃণমূল রাজত্বে কাউকে পড়াশুনা করতে দেবেনা সরকার। পড়াশুনা করে কাজ নেই। তাই চাকরি ধ্বংসের পর হাত পড়েছে বাচ্চাদের শিক্ষায়। 
এদিন সিপিআইএম কোন্নগর এরিয়া কমিটির উদ্যোগে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শ্রুতিনাথ প্রহরাজ, অভিজিৎ চক্রবর্তী, বাদশা দাস, এরিয়া সম্পাদক আশীষ দে প্রমুখ।

Comments :0

Login to leave a comment