প্রধানমন্ত্রীর ভাষণ ছাড়াই লোকসভায় পাশ হয়েছে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব। বিরোধিতার মুখে পড়ে লোকসভায় আসেননি নরেন্দ্র মোদী।
মোদী ভাষণ দিয়েছেন রাজ্যসভায়। তবে বিরোধীরা তাঁর বক্তব্য বয়কট করেছেন। রাজ্যসভার ভাষণে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে রেল প্রতিমন্ত্রী রভনীত বিট্টুর কথা কাটাকাটি এবং মন্তব্যকে ধর্মের মোড়ক পরিয়েছেন মোদী।
বাজেট অধিবেশন উত্তপ্ত রয়েছে একাধিক ঘটনায়। সাংসদরা আমেরিকার রাষ্ট্রপতির কাছে শুনেছেন কী কী শর্তে সম্পন্ন হয়েছে ভারত-মার্কিন বাণিজ্য সমঝোতা।
লোকসভার দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য বারবার আটকে দেওয়া হয়েছে। গালওয়ান সংঘর্ষে প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর ব্যর্থতার অভিযোগ তুলে প্রাক্তন সেনাপ্রধান এমএম নরভনের প্রকাশিতব্য বইয়ের উল্লেখ করেছিলেন রাহুল। প্রতিবাদ জানানোয় আট সাংসদকে সাসপেন্ড করা হয়েছে লোকসভায়।
গত বুধবার কক্ষের বাইরে সংসদ চত্বরে প্রতিবাদের সময় যাচ্ছিলেন বিট্টু। রাহুল তাঁকে দেখিয়ে বিশ্বাসঘাতক বলেছিলেন কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ায়।
এদিন মোদী রাজ্যসভায় বলেন, কংগ্রেস ছেড়ে অন্যেরা চলে গেলেও রাহুল বিট্টুকে বিশ্বাসঘাতক বলেছেন কারণ তিনি শিখ। শিখদের ওপর রাগ থেকেই এমন মন্তব্য।
বুধবারও লোকসভা থেকে সরে ছিলেন মোদী। তাঁর বক্তব্যের আগে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। তার মধ্যে ছিলেন একাধিক মহিলা সাংসদ। বৃহস্পতিবার আর সাংসদদের আলোচনার ওপর জবাবী ভাষণ দেওয়ার সাহস দেখাননি প্রধানমন্ত্রী।
বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্প দাবি করেছেন ভারত আমেরিকার ফণ্যে আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনতে রাজি হয়েছে। তার মধ্যে জ্বালানির পাশাপাশি কৃষিক্ষেত্রও রয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী তার পালটা দাবি করেছেন যে কৃষি এবং ডেয়ারি ক্ষেত্রকে সুরক্ষিত রেখে চুক্তি সম্পন্ন হয়েছে। কিন্তু ট্রাম্পের সমালোচনার করার সাহস দেখাচ্ছেন না মোদী এবং তাঁর সহযোগীরা।
Modi Lok Sabha
এলেন না মোদী, লোকসভায় প্রস্তাব পাশ প্রধানমন্ত্রীর ভাষণ ছাড়াই
×
Comments :0