Ghaziabad

কোরিয়ান গেমে আসক্তি! গাজিয়াবাদের আত্মঘাতী ৩ বোন

জাতীয়

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি বহুতল থেকে ঝাপ দিয়ে আত্মঘাতী হল তিন বোন। তিনজনই অনলাইন কোরিয়ান গেমের প্রতি আসক্ত ছিল এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। মঙ্গলবার রাত সৌয়া দুটো নাগাদ গাজিয়াবাদের ভারত সিটিতে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সোসাইটিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা গেছে নিহতদের নাম- পাখি (১২), প্রাচী (১৪) এবং বিশিকা (১৬)।তিন বোন একে একে ১০ তলার বারান্দার জানালা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করে। তিন বোনের দেহ মাটিতে পড়ার শব্দে তাদের বাবা মায়ের ঘুম ভেঙে যায়। অ্যাপার্টমেন্টের অনান্য প্রতিবেশীদেরও ঘুম ভেঙে যায়। জানা গিয়েছে, অনলাইন কোরিয়ান গেম খেলতে নিষেধ করে তিন বোনের হাত থেকে ফোন কেড়ে নেন বাবা মা। কারণ ওই রাতে অনলাইন গেমিংয়ে ব্যস্ত ছিল তিনিজন। 
সহকারী পুলিশ কমিশনার অতুল কুমার সিং বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে চেতন কুমার নামে এক ব্যক্তির তিন মেয়ের দেহ উদ্ধার করি, তারা বহুতল থেকে লাফিয়ে প্রাণ হারায়।
জানা গেছে, করোনা সময় থেকে তিনি বোন অনলাইন একটি কোরিয়ান গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই গেমের নেশায় তারা দুই বছর আগে স্কুলে যাওয়াও বন্ধ করে দেয়। এমকি নাওয়া খাওয়া ঠিকমতো করতো না। রাতের পর রাত ঘুমাতো না। এ নিয়ে বাবা-মার সঙ্গে মনোমালিন্য ছিল। পুলিশ একটি সুইসাইড নোট ও একটি ডায়েরি উদ্ধার করেছে। নোটে লেখা ছিল দুঃখিত, বাবা মা।  ‘বাবা, তুমি আমাদের কোরিয়ানদের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলে, কিন্তু এখন তুমি জানবে আমরা কোরিয়ানদের কতটা ভালোবাসি’।
বাবা চেতন কুমার বলেন, ‘‘ওরা বলত, কোরিয়া আমাদের জীবন, কোরিয়া আমাদের সবচেয়ে বড় ভালোবাসা, তুমি যাই বলো না কেন, আমরা এটা ত্যাগ করতে পারব না।’’

Comments :0

Login to leave a comment