এসআইআর নিয়ে তার কোন আপত্তি নেই, মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, পরিকল্পিত ভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। তার কথায় ভোটের পর এসআইআর হলে তার কোন আপত্তি নেই।
তিনি বলেন, ‘২০০২ সালে রাজ্যে শেষ ভোটার তালিকার সংশোধনের কাজ হয়। এবারের এসআইআর কম সময়ের মধ্যে করা হয়েছে। প্রথম দফায় ৫৮ লক্ষ নাম বাদ দিয়েছে কমিশন। ফর্ম ৬ পুরন করার সুযোগ দেয়নি। এআই ব্যবহার করে নাম বাদ দেওয়া হয়েছে। ইআরও’র নির্দেশ নাম মেনে নাম বাদ দেওয়া হয়েছে। অনেক জীবীত ব্যাক্তির নাম বাদ দিয়েছে ভোটার তালিকা থেকে।’
উল্লেখ্য এসআইআর শুনানি পর্বে ইআরও এবং এইআরও’র দপ্তরের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। এই দপ্তর গুলোয় কাজ করছেন রাজ্য সরকারের কর্মীরা। তার সাথে যুক্ত করা হয়েছে আই-প্যাকের কর্মীদের। বামপন্থীদের পক্ষ থেকে বার বার দাবি করা হয়েছে আই-প্যাকের কর্মীদের ব্যবহার করে মৃত এবং ভুয়ো ভোটারদের নাম তালিকায় রেখে দিতে চাইছে তৃণমূল।
সিপিআই(এম)’এর পক্ষ থেকে এসআইআর পর্বের প্রথম থেকেই দাবি করা আসা হয়েছে মৃত এবং ভুয়ো ভোটারদারে নাম তালিকা থেকে বাদ দেওয়ার। প্রতি বছর নিয়মিত হাজার হাজার নাম বাদ দেওয়ার জন্য ৭ নম্বর ফর্ম নির্বাচন কমিশনের কাছে গিয়ে জমা দিয়ে এসেছে বামপন্থীরা। কিন্তু একটাও নাম বাদ যায়নি। এই ভুয়ো এবং মৃতদের নাম তালিকায় রেখে ভুয়ো ভোট দিয়ে জয়ী হয়েছে তৃণমূল। কমিশন যেমন জীবীত মানুষের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে মৃত দেখিয়ে অন্য দিকে তৃণমূল মৃতদের জীবীর দেখিয়ে তালিকায় নাম রেখে দিচ্ছে।
উল্লেখ্য এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন থেকে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। তিনি বলেন, বিজেপি বার বার দাবি করে রাজ্যে অনুপ্রবেশ হয়েছে। বর্ডার দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। আমাদের রাজ্যে অনুপ্রবেশের রাজনীতি প্রথম শুরু করে তৃণমূল নেত্রী। লোকসভায় দাঁড়িয়ে অধ্যক্ষের আসনের দিকে কাগজ ছুঁড়ে ২০০৫ সালে তৃণমূল নেত্রী দাবি করেন বামফ্রন্ট এরাজ্যে অনুপ্রবেশকারিদের নাম ভোটার তালিকায় রেখে দিচ্ছে। মমতা যখন এই কথা বলেন তখন তিনি বিজেপির জোট সঙ্গী।
মমতা বলেন, ‘ভবানীপুরে ৪০ হাজার নাম বাদ দেওয়া হয়েছে। বিজেপির বিধানসভা কেন্দ্রে কম নাম বাদ যাচ্ছে। তৃণমূল যেই কেন্দ্র গুলোয় জয়ী হয়েছে সেখানে ৮০ হাজার, এক লাখের মতো নাম বাদ দিতে চাইছে কমিশন।’
মুখ্যমন্ত্রী দাবি করেন বিএলওদের ওপর চাপ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। মনে রাখা দরকার কমিশন যেমন বার বার চাপ তৈরি করেছে বিএলওদের ওপর তেমন ভাবে ভুয়ো এবং মৃত ভোটারদের নাম তালিকায় রেখে দেওয়ার জন্য একই ভাবে বিএলওদের ওপর চাপ দিয়েছে তৃণমূল।
Mamata Delhi
এসআইআরে কোন আপত্তি নেই ফের বললেন মমতা
×
Comments :0