ফের এয়ার ইন্ডিয়ার বোয়িংয়ে ফুয়েল কন্ট্রোল সুইচ বিকল হলো। তবে আমেদাবাদের মতো ভয়াবহ দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বিমানটিকে বসিয়ে রাখা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি হিথরো থেকে বেঙ্গালুরুর এসেছে সেমবারই। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান যে পাইলট বলেন যে ফুয়েল কন্ট্রোল সুইচে সমস্যা রয়েছে। দু’বার ‘রান’ না হয়ে সুইচ চলে যায় ‘কাটঅফ’ অবস্থায়।
‘কাটঅফ’ অবস্থায় চলে যাওয়ার অর্থ বিমানের ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হবে। আমেদাবাদে গত বছরের জুলাইয়ে ড্রিমলাইনারের বিমানই ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ফুয়েল কন্ট্রোল সুইচের সমস্যা প্রাথমিক তদন্তে জানানো হয়। তারপরও পাইলটের ওপর দোষ চাপানো হয়েছিল। আমেদাবাদে রানওয়ের বাইরেই ভেঙে পড়েছিল যাত্রীসহ বিমান। টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার পর দাবি করেছিল যে তাদের বাকি সব ড্রিমলাইনার বিমান পরীক্ষা করা হয়েছে। কোনও সমস্যা পাওয়া যায়নি। সংস্থার এই অনুসন্ধানে গুরুতর প্রশ্ন উঠে গিয়েছে সোমবারের ঘটনায়।
Air India
এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বিকল ফুয়েল কন্ট্রোল সুইচ
×
Comments :0