এক নির্দেশিকায় পেনশন বন্ধ হয়ে গেলো বরানগরের এনআইএলডি প্রতিষ্ঠানের কর্মীদের। গতকাল নির্দেশিকা দিয়ে পেনশন বন্ধ করে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।
১৯৭৮ কেন্দ্রীয় সরকার সংস্থাটি তৈরি হয়, তারপর তা অটনোমাস হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অবসর প্রাপ্ত কর্মীদের পেনশন দেওয়া হতো। হঠাৎ করে সেই পেনশন বন্ধ করে দিলো সরকার। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা আর কোন টাকা দেবে না।
এই সিদ্ধান্তের ফলে বহু প্রবীন ব্যাক্তি এবং তাদের পরিবার সঙ্কটের মুখে পড়েছে। ৮১ বছরের প্রবীর সেন, দীর্ঘদিন সেখানে কাজ করেছেন অবসরের পর পেনশনও পেতেন। গতকাল পেনশন পাওয়ার দিন খবর পেলেন পেনশন বন্ধ করে দেওয়ার। তার ছেলে অর্কজিৎ সেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গতকাল পেনশন তোলার দিন আমরা জানতে পারি যে পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের নির্দেশিকাও পেয়েছি। যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে বহু মানুষ সমস্যায় পড়বেন। যারা দীর্ঘদিন ওই সংস্থায় কাজ করলেন তাদের পেনশন বন্ধ হয়ে যাওয়ার কারণ সরকার টাকা দিতে পারবে না।’
প্রবীর সেনের মতো একই সমস্যায় পড়েছেন অশোক রায়চৌধরি, তাপস বসুরা।
Comments :0