ডিএ মামলায় সুপ্রিম কোর্টের ধাক্কা খেলো রাজ্য। এদিন সুপ্রিম কোর্ট তার রায়ে স্পষ্ট করে দিয়েছে যে ডিএ সরকারি কর্মীদের অধিকার, কোন দয়ার দান নয়। শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ দুই কিস্তিতে ৩১ মার্চের মধ্যে রাজ্যকে দিতে হবে। এর পাশাপাশি বাকি ডিএ দেওয়ার বিষয় একটি কমিটিও গঠন করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে ওই কমিটিতে থাকেন ইন্দু মালহোত্ররা, তিলক সিনহা চুহান, গৌতম মধুরিয়া, ক্যাগের একজন সদস্য।
রাজ্য সরকারি কর্মীদের একাংশের আইনজীবী করুণা নন্দী বলেন, ‘আগেই সুপ্রিম কোর্ট অন্তবর্তী নির্দেশে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিয়ে দিতে বলেছিল। রায় ঘোষণা করে আদালত ওই ২৫ শতাংশ এখনই দিতে বলেছে। বাকি বকেয়া নিয়ে একটি কমিটি গঠন করার কথা বলেছে সুপ্রিম কোর্ট। সেই কমিটি রাজ্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে কী ভাবে বাকি বকেয়া দেওয়া হবে।’
উল্লেখ্য দীর্ঘদিন ধরে ডিএ’র দাবিতে আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারি কর্মীরা। হাইকোর্টে তারা জয়ী হলেও হাইকোর্টের রায়কে চ্যালেজ্ঞ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।
সুপ্রিম কোর্টে মামলা শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিএ–র পরিমাণ ১১ হাজার ৮৯০ কোটি ১৮ লক্ষ টাকা। এ ছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া ১১ হাজার ৬১১ কোটি ৪৫ লক্ষ টাকা। এ ছাড়াও শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত–সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা ১৮ হাজার ৩৬৯ কোটি ৩২ লক্ষ টাকা। সব মিলিয়ে অঙ্কটা ৪০ হাজার কোটি টাকার বেশি। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, অন্তর্বর্তী নির্দেশ মেনে গত ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মেটাতেই হবে রাজ্যকে। কিন্তু সেই নির্দেশ পালন করতে ব্যার্থ রাজ্য সরকার।
Supreme Court DA
রাজ্যকে ডিএ দিতেই হবে, সাথে বকেয়াও
×
Comments :0