Darjeeling Toy Train

রেকর্ড আয় টয়ট্রেনের, জানালো কর্তৃপক্ষ

রাজ্য জেলা

দার্জিলিঙ হিমালয়ান রেল কর্তৃপক্ষের আয় বৃদ্ধি পাওয়ায় খুশির হাওয়া ছড়িয়েছে পর্যটকমহলে। উত্তর পূর্ব সীমান্ত রেলের দার্জিলিঙ হিমালয়ান রেল কর্তৃপক্ষের তরফে পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে পাহাড় বাসীদের ধন্যবাদ জানানো হয়েছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের আয়ের রেকর্ড ভেঙে গেছে। দেশ ও বিদেশের পর্যটকদের আনাগোনায় ডিএইচআরের রেকর্ড আয় বেড়েছে। ডিএইচআর সূত্রে জানা গেছে, করোনা মহামারির আগে পর্যন্ত পর্যটকদের পরিষেবা দেবার ক্ষেত্রে রেল কর্তৃপক্ষের তরফে ভর্তুকী দেওয়া হতো। ‘হেরিটেজ’ শিরোপা অর্জনের পরে টয়ট্রেনকে সাবলম্বি করে তোলার জন্য রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিলো। এই পর থেকেই নিত্য নতুন পরিষেবা প্রদান, পুরোনো ঐতিহাসিক স্টিম ইঞ্জিন ও কামরাগুলোকে নতুন করে উপস্থাপন করার উদ্যোগ নেওয়া হয়। 
এবিষয়ে দার্জিলিঙ হিমালয়ান রেলের বর্তমান ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, ২০২৪ সালের তুলনায় ১৬ শতাংশ বেশী আয় হয়েছে। এই পরিমান আয় দার্জিলিঙ হিলামালয়ান রেলের সর্বকালের রেকর্ড। ২০২৫ সালে দার্জিলিঙ হিমালয়ান রেলের আয় হয়েছিলো ২৪.৬কোটি টাকা। ২০২৪ সালে যে আয়ের পরিমান ছিলো ২১.২ কোটি টাকা। ২০২৪ সালে ১.৭৪লক্ষ পর্যটকরা টয়ট্রেনের পরিষেবা গ্রহণ করেছিলো। ২০২৫সালে সেই পরিষেবা গ্রহণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২লক্ষ ১০ হাজারেরও বেশী। হিমালয়ান হসপিটালিটি ট্যুর অ্যান্ড ট্রাভেল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, করোনা জনিত পরিস্থিতি কাটিয়ে ওঠার পর টয়ট্রেন পরিষেবাকে আরও বেশী করে প্রচারের আলোয় নিয়ে আসতে বিভিন্ন আকর্ষনীয় উদ্যোগ নেওয়া হয়েছিলো কর্তৃপক্ষের তরফে। ফলে আয় বেড়েছে।  

Comments :0

Login to leave a comment