কবিতা
মুক্তধারা
নন্দিনীর প্রত্যাবর্তন
তাপস দাস
২০২৬ ফেব্রুয়ারি ৬ | বর্ষ ৩
অনেক অনুসন্ধানের পর
অবশেষে একদিন সত্যি সত্যিই নন্দিনীর দেখা পেলাম
ও কলকাতার রাজপথের একটি প্রতিবাদী মিছিলে সামনের সারীতে নেতৃত্ব দিচ্ছিল !
মিছিল শেষে ওদের একজনকে জিজ্ঞেস করলাম
তুমিই কি নন্দিনী ?
ও বললো, হ্যাঁ আমিই নন্দিনী
পাশের মেয়েটি বললো, আমিও নন্দিনী ! অন্য একটি মেয়ে বললো আমিও নন্দিনী!
আর একটি মেয়ে বললো আমিও নন্দিনী !
ওরা সকলে সমস্বরে বললো আমরা সবাই নন্দিনী !
আমি অবাক বিষ্ময়ে লক্ষ্য করলাম
এ তো এক নয়,
এ যে অনেক নন্দিনী !
আমি জানতে চাইলাম
তোমরা এখন আর যক্ষপুরীতে রাজার ঘুম ভাঙাও না !
ওরা জবাব দিল, না আমরা এখন যক্ষপুরীর অচলায়তনটাকেই ভেঙে গুঁড়িয়ে দিতে চাই !
এই বলে ওরা দৃপ্তগতিতে নিজেদের লক্ষ্যে এগিয়ে গেল
এরপর আমার বিবেক আমাকে বললো নন্দিনী আজ দীপ্সিতা হয়ে দিল্লির পথে হাঁটে, আবার কখনো মিনাক্ষী হয়ে হাঁটে বাংলার মাঠে, ঐষী হাঁটে নন্দিনী ছাত্র আন্দোলনে, হুংকার ছেড়ে বলে কক্ষনো ভঙ্গ দেবো না রণে। কাটোয়া থেকে কামদুনি হয়ে আর জি করের পথে পা মিলিয়েছে ওরা তিস্তা শিতলাবাদের সাথে।
আর কতকাল যক্ষপুরীতে হয়ে রবে বন্দিনী !
কামনা করি জীবনযুদ্ধে জয়ী হও নন্দিনী।।
Comments :0