এসআইআর’র কাজ প্রায় শেষ পর্যায়ে। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন। এসআইআর শুরু থেকেই এখনও প্রর্যন্ত নির্বাচন কমিশনের নিত্য নতুন নিয়মে কার্যত বিপর্যস্ত বিএলও’রা। এইআইআর শেষ না হতেই ফের বিএলওদের নতুন ফতোয়া নির্বাচন কমিশনের। নির্দেশে বলা হয়েছে বিএলও'দের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ পৌঁছে দিতে হবে। এই বিষয়ে কঠোর নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের এক উচ্চ আধিকারিক বলেন, বিধানসভা নির্বাচনের তিনমাসের ও কম সময় বাকি রয়েছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলছে। তার মধ্যেই এই নির্দেশিকা জারি করেছে কমিশন। সংবাদমাধ্যমকে ওই আধিকারিক আরও বলেন, " নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিতরণ করার কঠোর এবং স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে।" একমাত্র কমিশনের অফিসিয়াল লোগো সম্বলিত ভোটার স্লিপই বিতরণ করার নির্দেশিকা দেওয়া হয়েছে বিএলও'দের। (এই ভোটার স্লিপেই ভোটাদের প্রয়োজনীয় তথ্যের উল্লেখ রয়েছে।) নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ‘‘ভোটার স্লিপে সমস্ত প্রয়োজনীয় তথ্যের উল্লেখ থাকবে সেই সঙ্গেই ভোটারদের নাম, বয়স, ঠিকানা, এপিক নম্বর, পার্ট নম্বর, বুথ নম্বর এবং ভোটগ্রহণ কেন্দ্রের উল্লেখ থাকবে সেখানে।’’
নির্বাচন কমিশনের আর এক আধিকারিক বলেন, ‘‘বহুক্ষেত্রেই নজরে এসেছে ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একধরণের ভোটার স্লিপ বিতরণ করেন। যদি কোনও ভোটার সংশ্লিষ্ট বুথের নির্ধারিত বিএলও’র কাছ থেকে বাড়িতে স্লিপ না পান তাহলে তিনি নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।’’ অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই কমিশন সংশ্লিষ্ট বিএলও’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করেন তিনি।
Bengal Assembly Polls
বিএলও’দের বাড়ি বাড়ি পৌছে দিতে হবে ভোটার স্লিপ নির্দেশ কমিশনের
×
Comments :0