Abhaya Mancha Jalpaiguri

‘অভয়া‘ স্মৃতিসৌধে বাধা প্রশাসনের, ন্যায়বিচারের দাবিতে সোচ্চার জলপাইগুড়ি

জেলা

সোমবার জলপাইগুড়ির রবীন্দ্রভবনে অভয়া মঞ্চের কনভেনশন।

মৃত্যুর দেড় বছর হয়ে গেলেও মেলিনি ন্যায়বিচার। অভয়ার জন্মদিনে গোটা রাজ্যের সঙ্গে সেই ন্যায়বিচারের দাবিতেই প্রতিবাদে মুখর হলো জলপাইগুড়ি। 
সোমবার দুপুরে জলপাইগুড়ি নাগরিক সংসদের উদ্যোগে থানা মোড় অভয়া চত্বরে অভয়ার স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর নির্মাণ করতে গেলে বাধা দেয় প্রশাসন। জলপাইগুড়ি পৌরসভা ও জেলা প্রশাসনের তরফে সকালে জলপাইগুড়ি নাগরিক সংসদের সভাপতি পান্থ দাশগুপ্তের বাড়িতে চিঠি দিয়ে বলা হয় অভয়া স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন অবৈধ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন, পুলিশ। প্রশাসনের তরফে ফোনে যোগাযোগ করেও নিষেধ করা হয়। তা সত্ত্বেও নাগরিক সংসদের উদ্যোগে প্রত্যেকটি অভয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করে থানা মোরে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় এবং আগামী দিনে বৃহত্তর কর্মসূচি গ্রহণের ডাক দেওয়া হয়। 
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন নাগরিক সংসদের জলপাইগুড়ি জেলা সভাপতি পান্থ দাশগুপ্ত, অভয়ার আন্দোলনের অন্যতম নেতা ডাঃ উৎপল ব্যানার্জি। নেতৃবৃন্দ জানান এভাবে আইনি জটিলতা সৃষ্টি করে অভয়া আন্দোলনকে রুখে দেওয়ার যাবে না। জলপাইগুড়ি শহরে শাসক দলের বহু অফিস রয়েছে যেগুলো অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। থানা মোড় চত্বরে অভয়ার স্মৃতিসৌধের চেয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছিল। কারও অসুবিধার ছিল না। আসলে সরকার অভয়ার মৃত্যুকে ভুলিয়ে দিতে সব রকম প্রচেষ্টা নিচ্ছে। অন্যদিকে অভয়া মঞ্চের তরফে জলপাইগুড়ি শহরের রবীন্দ্রভবন মঞ্চে অভয়ার জন্মদিনে অভয়ার ন্যায় বিচারের দাবিতে কনভেনশন হয়। আগামী ৯ মার্চ দিল্লি অভিযানের ডাক দেওয়া হয়েছে অভয়া মঞ্চের তরফে। 
বক্তব্য রাখেন, জলপাইগুড়ি জেলার বিশিষ্ট আইনজীবী কমল কৃষ্ণ ব্যানার্জি, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদীপন মিত্র, জুনিয়র ডাক্তার আন্দোলনের নেতা আশফাকুল্লা নাইয়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাফি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

Comments :0

Login to leave a comment