জিজ্ঞাসাবাদের সন্তুষ্ট নয় সিআইডি। রবিবার ফের বেলায় ভবানী ভবনে হাজিরা দিতে হবে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে। গতকাল দিল্লিতে থেকে ফিরে হাইকোর্টের নির্দেশের সন্ধ্যা ৬টা নাগাদ ভাবানী ভবনে হাজিরা দেন অভিষেক। প্রায় পাঁচ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারি আধিকারিকরা। রাতে ভবানী ভবন থেকে বেরিয়ে সরাসরি মমতা ব্যানার্জির কালীঘাটের বাসভবনে যান তৃণমূল সাংসদ। সেখান থেকে তিনি যান তার নিজের বাসভবনে।
গতকাল দুপুরেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় বৃহস্পতিবার সন্ধ্যে ছটার মধ্যে ভবানী ভবনে গিয়ে হাজিরা দিতে হবে অভিষেক ব্যানার্জিকে। তদন্তে সব রকম সহযোগিতা করার নির্দেশে দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে। ওইদিন সন্ধ্যা ৫:৪৯ মিনিটে ভবানী ভবনে প্রবেশ করেন অভিষেক ব্যানার্জি। দিল্লি থেকে ৫:১৩ মিনিটে কলকাতা বিমানবন্দরে আসেন তিনি।
অভিষেক প্রথমে বাড়ি যান। আধ ঘন্টা পর ৫:৪৩ মিনিটে বাড়ি থেকে বেরিয়ে ভবানীভবনে আসেন। তিনি গেটে ঢোকার পর প্রাথমিকভাবে তাঁর পরিচয় নথিভুক্ত করার পর ভেতরে যান।
বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চ্যাটার্জির নাম বিধানসভার সচিবালয়ে পাঠানো হয়। দলের সাধারণ সম্পাদক হিসাবে তাতে সই ছিল অভিষেকের। সেই চিঠিকে কেন্দ্র করেই যাতীয় বিতর্ক। তৃণমূলের সুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানায় ১৪ জন বিধায়কের সই জাল করা হয়েছে। সেই মর্মে অভিযোগ দায়ের হয় হেয়ার স্ট্রিট থানায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি জানান তিন জন বিধায়ক সিআইডিকে জানিয়েছেন যে তাদের সই জাল করা হয়েছে, তারা সেদিন কালীঘাটে ছিলেন না। এরপরই অভিষেককে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠায় সিআইডি। তিনবার তাকে হাজিরার নোটিশ দেওয়া হলেও তিনি হাজিরা দেননি। উল্টে আইনি সুরক্ষার জন্য আদালতে গিয়েছেন তিনি। এদিন আদালতে স্পষ্ট করে দিয়েছেন যে তৃণমূল সাংসদকে হাজিরা দিতে হবে সিআইডির কাছে।
Abhishek Banarjee
রবিবার ফের হাজিরা দিতে হবে অভিষেককে
×
Comments :0