ডোমকলে জয়ী সিপিআই(এম) প্রার্থী মোস্তাফিজুর রহমান (রানা)। তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরকে পরাজিত করেছেন তিনি। এদিন গণনার প্রথম থেকেই এগিয়ে ছিলেন তিনি। তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে ২৩ এপ্রিল ভোট দেন ডোমকলের সাধারণ মানুষ।
এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম.এ. বেবি বলেন, ‘বাংলায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল। তাছাড়া সাম্প্রদায়িক মেরুকরণ, দুই দলের বিপুল টাকা খরচ এবং এসআইআর। এই মেরুকরণের মধ্যে বামপন্থীরা রাজ্যে তাদের ভোট ধরে রেখেছে। বাংলার বিধানসভায় বামপন্থী প্রতিনিধি থাকছে। মাঝের কিছু সময়ের পর। পশ্চিমবঙ্গে তীব্র মেরুকরণের রাজনীতির মধ্যেও ৩৫টি আসনে বামপন্থীদের ভোট বেড়েছে। আমরা আরও ভালো ফলাফল আশা করেছিলাম।’
Comments :0