NARENDRA MODI

রাতে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়

শনিবার রাত ৮:৩০টায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাশ করাতে পারেনি মোদী সরকার। সাংবিধানিক সংশোধন বিল পাশ করাতে হলে দুই তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। বিকেলে ভোটাভুটির পর দেখা যায় পক্ষে ২৯৮ পক্ষে এবং ২৩০ বিপক্ষে।
সূত্রের খবর এদিন ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, সংশোধনী বিলে সমর্থন না জানিয়ে বিরোধীরা ভুল করেছেন। তিনি বার্তা দিয়েছেন এই প্রচার দেশের প্রতিটা প্রান্তে মহিলাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
উল্লেখ্য ২০২৩ সালে লোকসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের যেই বিল পাশ হয়েছিল তাতে সবাই সমর্থন জানিয়েছিল। 
কিন্তু এবার মহিলা সংরক্ষণ প্রয়োগের সঙ্গে জুড়ে দেওয়া হয় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন এবং জনগণনার শর্ত।
মহিলা সংরক্ষণের নাম করে আসন পুনর্বিন্যাসের লক্ষ্যে পেশ হয় বিল। দক্ষিণের রাজ্যগুলির আনুপাতিক প্রতিনিধিত্ব কমে যাওয়ার ব্যবস্থা করা হয় বিলে। উত্তর ভারতের রাজ্যগুলিতে আসন বাড়ানোর ব্যবস্থা ছিল বিলে। 
শুক্রবার সারাদিন বিতর্কের পর বিল পেশ হয়। সাংবিধানিক সংশোধন বিল পাশ করাতে হলে দুই তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। বিকেলে ভোটাভুটির পর দেখা যায় পক্ষে ২৯৮ পক্ষে এবং ২৩০ বিপক্ষে।
প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের বলেন, মহিলারা দেখছেন। বিলের বিরোধিতা করলে তাঁরা ক্ষমা করবেন না।
বিরোধীরা বলেন, মহিলা সংরক্ষণের বিলে তো আগেই সমর্থন দেওয়া হয়েছে। সংবিধান সংশোধন করা হয়েছে। এবার তাকেই আবার বদলানো হচ্ছে ডিলিমিটেশন এবং জনগণনার শর্তে। এমনভাবে করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় ভারসাম্য ভেঙে যাবে। 
এই বিল, সংবিধানের ১৩১ তম সংশোধনী বিল, আটকে যাওয়ায় সংশ্লিষ্ট অপর দু’টি বিলও আর ভোটের জন্য পেশ করেনি সরকার জানান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
এই পরিস্থিতিতে অনেকে মনে করছেন নিজেদের দোষ আড়াল করতে শনিবার রাত ৮:৩০টায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বিরোধীদের কাঠগোড়ায় দাঁড় করানোর চেষ্টা করবেন প্রধানমন্ত্রী।

Comments :0

Login to leave a comment