দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে তাপমাত্রা। থাকবে আদ্রতা জনিত অস্বস্তি।
আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মূর্শিদাবাদ এবং বীরভূমে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহারের মতো জেলা গুলোয় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার সাথে থাকবে ঝড়ো হাওয়াও।
Weather
দক্ষিণে বাড়বে তাপমাত্রা, উত্তরে বৃষ্টির সম্ভাবনা
×
Comments :0