বিশ্বনাথ সিংহ: রায়গঞ্জ
বইয়ের উপর নির্লজ্জ হামলা, বোমাবাজি, রাজ্যজুড়ে বুক স্টলের ওপর আক্রমণ ও প্রবীন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব প্রাক্তন ছাত্রনেতা বিমান বোসকে উদ্দেশ্য করে নির্লজ্জ আচরণের প্রতিবাদে রায়গঞ্জে প্রতিবাদ মিছিল হয়। এদিন ‘বাধ ভেঙ্গে দাও বাধ ভেঙে দাও’ রবীন্দ্রসঙ্গীত, ভুখা মানুষ ধর বই ওটা হাতিয়ার কবিতায় মিছিল শুরু হয় রায়গঞ্জ ঘড়ি মোড়ে রবীন্দ্র মূতির সামনে থেকে। আমার কিশলয় আমার সহজ পাঠ, আমার বই কাউকে পোড়াতে দেবো না। মিছিলে পা মেলিয়ে জানালো বানীমন্দির স্কুলের শ্রেণির ছাত্র শ্রেয়ান সরকার। যারা বইকে পা মারিয়ে গুড়িয়ে দেয় তাদের একরাশ ঘৃনা বই মিছিলে জানালো রায়গঞ্জ গার্লস স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী স্নেহা দেবনাথ। মঙ্গলবার বিকেলে বই হাতে মিছিলে পা মেলালেন শিক্ষক শিক্ষাকর্মী, অধ্যাপক, চিকিৎসক, ছাত্র- ছাত্রী, অবিভাবক থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মীরা।
প্রতিবাদ মিছিলে শামিল হবন অসংখ্য মানুষ। মোহনবাটি এনএস রোড বাসস্টান্ড, এমজি রোড হয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পাশে বিদ্যাসাগর মুর্তির সামনে এসে মিছিল শেষ হয়। নেতৃত্ব দেন অধ্যক্ষ পীযুষ কুমার দাস, চিকিৎসক দেবব্রত রায়, চিকিৎসক সুদেব সাহা, কবি আশিষ সরকার, প্রাবন্ধিক ভানু কিশোর সরকার, শিক্ষক লেখক প্রিয় রঞ্জন পাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অর্পিতা দেব, সুজিত বোস সহ অসংখ্য বই প্রেমী প্রতিবাদী মানুষ। মিছিলের শ্লোগান উঠে ‘বই পোড়ানোর জন্য নয়, বই পড়ার জন্য’। ‘বইয়ের ওপর বুলডোজার হায় বিজেপি চমৎকার’, ‘আক্রমণ করে বই পড়া রোখা যায় না যাবেনা।’ নেতৃবৃন্দ জানান আক্রমণ যত তীব্র হবে লড়াই আরও বড় হবে, মিছিল ততই লম্বা হবে। বই পোড়ানোর বিরুদ্ধে বইয়ের জন্যে পথচলা মিছিলে বানীমন্দির স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র শ্রেয়ান সরকার, রায়গঞ্জ গার্লস স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী স্নেহা দেবনাথ এদিন বইয়ের মিছিলে হাঁটলো। তারও প্রতিবাদ জানালো। মিছিলে হাঁটলেন দেবীনগর কে সি সি আর হাই স্কুলের শিক্ষক শুভ্র নাগ। শিল্পী কৌশিক সেন, কবি শর্মিষ্ঠা ঘোষ, পাপিয়া চক্রবর্তী।
Protest Rally in Raiganj
বই পোড়ানোর প্রতিবাদে রায়গঞ্জে মিছিল
×
Comments :0