Karnataka Drowned

মাছ ধরতে নেমে কর্নাটকে মৃত ১১

জাতীয়

কর্নাটকে মাছ ধরতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে ১১ জনের। মৃতদের ৮ জন একই পরিবারের সদস্য। 
গুরুতর অসুস্থ অবস্থায় আরও ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে ৭ মহিলা রয়েছেন। 
উত্তর কন্নড় জেলার থত্তে হক্কালু এলাকায় বেঙ্কটপুরা নদীতে মাছ ধরতে নেমেছিলেন ১৪ জন। তাঁদের বাড়ি ভাটকল মহকুমার শিরালি গ্রামে।
স্থানীয়রা জানিয়েছেন, নদীতে নামার কিছুক্ষণের মধ্যে জোরালো স্রোত আসে। ভেসে যান ১৪ জন। তিনজনকে উদ্ধার করা হয় জীবিত অবস্থায়। 
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শোক জানিয়েছেন। পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও শোক জানিয়েছেন।
ভাটকল গ্রামীণ থানার পুলিশ জানিয়েছে তল্লাশি চালিয়ে দেহ উদ্ধার করা হয়েছে।

Comments :0

Login to leave a comment