১৪ মে প্রকাশিত হতে চলেছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে ওই দিন সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে পরীক্ষার ফলাফল ঘোষনা করা হবে।
১২ ফেব্রুয়ারি থেকে চলতি বছর শুরু হয়েছিল উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে হয় পরীক্ষা।
এবারের উচ্চমাধ্যমিকে চতুর্থ সেমেস্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬,৩৫,৮৬৪। আগেরবার উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থী ৫.০৯ লক্ষ। সেই তুলনায় বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা।
এবার ৭.১০ লক্ষ পরীক্ষায় মোট ছাত্রের সংখ্যা ৩,১৫,৭৩২ এবং ছাত্রী সংখ্যা ৩,৯৫,০৭৯। ছাত্রদের তুলনায় প্রায় ৭৯,৩৪৭ জন বেশি ছাত্রী এবারের পরীক্ষায় বসেছে। পাশাপাশি, বিশেষ চাহিদা সম্পন্ন ৪৬৫ জন পরীক্ষার্থী বসেছেন এবারের পরীক্ষায়। মোট ২১০৩টি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
Higher Secondary Exam
১৪ মে উচ্চ-মাধ্যমিকের ফলাফল
×
Comments :0