আম বাগানে গিয়ে বোমা বিস্ফোরণে জখম হল তিন শিশু। দুষ্কৃতীদের মজুত বোমায় ফের রক্তাক্ত শৈশব। আহত তিন শিশুর মধ্যে একজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে দ্বীপ রায় নামে সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর জখম হয়েছে। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত বাকি দুই শিশুরও চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, এদিন সকালে শিশুদের বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরের একটি আমবাগানে তিন শিশু আম কুড়াতে যায়। আম ভেবে একটি বোমা ব্যাগে ভরতে গিয়েই বিস্ফোরণ ঘটে।
স্থানীয়দের অভিযোগ তৃণমূলের একটি রয়েছে আম বাগানের সামনে। সেখানে নিয়মিত বসতো জুয়ার আসর।
চলে নানা অবৈধ কার্যকলাপ। দুষ্কৃতীরা বোমা মজুত করে রাখতে পারে বলে অনুমান গ্রামবাসীদের। গ্রামের মানুষ দাবি করেছেন কে বা কারা ওই বোমা মজুত করে রেখেছিল তদন্ত করে দেখতে হবে পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে একটি তাসের বান্ডিল ও দেশলাই উদ্ধার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Blast In Malda
মালদায় বোমা বিস্ফোরণে জখম ৩ শিশু
×
Comments :0