Bhangor Blast

ভাঙড়ে বিস্ফোরণে আহত তিন শিশু ভর্তি বাঙুরে

জেলা

ভাঙড়ে বিস্ফোরণের এলাকা।

ভাঙড়ে পিচ রাস্তা মেরামতির সময় বিস্ফোরণে গুরুতর আহত চার শিশু। তাদের তিন শিশুকে ভর্তি করা হয়েছে এমআর বাঙুর হাসপাতালে।
ভাঙড়ের খড়গাছি এলাকায় ঘটনা। একটি দোকান ও একটি গাছেও আগুন লেগে যায়। 
প্রাথমিক ব্যাখ্যায় বলা হয়েছে যে, কেমিক্যাল ভরতি ড্রাম ফেটে আহত হয়েছে ৪ শিশু। বিস্ফোরণের সময় কাছেই ছিল কয়েকজন শিশু। সেই অভিঘাতেই আহত হয় তারা।
কিন্তু কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ কিভাবে তা নিয়ে রয়েছে প্রশ্ন।
আহত এক শিশু ভর্তি নলমুড়ি গ্রামীণ হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় তিন শিশুকে ভরতি করা হয়েছে এমআর বাঙুর হাসপাতালে।

Comments :0

Login to leave a comment