মাথাভাঙা-১ ব্লক অফিসে গিয়ে দেখা গেলে, পুরো বিডিও অফিসটাই মহিলাদের দখলে চলে গেছে। গোটা অফিস চত্বর থিকথিক করছে মহিলাদের ভীড়ে। সবার হাতে কাগজ। পরে জানা গেলো অন্নপূর্ণার জন লম্বা লাইনের ভীড়ে দাঁড়িয়ে হাতের কাগজ কখন যে কুচিমুচি হয়ে গেছে খেয়াল নেই!
সবাই জানতে চাইছে মিলবে তো অন্নপূর্ণা ভান্ডার? সাপের মত একেবেঁকে যাওয়া লম্বা লাইন এগোচ্ছে মন্থর গতিতে। লাইন পেড়িয়ে খিড়কির সামনে গিয়ে কাগজ অফিস কর্মীর হাতে দিতেই ল্যাপটপ ক্লিক করে জবাব আসছে। "নাহ! আপনার নাম তালিকায় নেই। অপেক্ষা করুন আরও কিছু দিন।
অসহায় বিলকিস বানু, সাকিনা বিবি-র পাশে অতসী রায়, সুদেবী পালেরা। কারুর নাম নেই। প্রায় এক ঘন্টা অপেক্ষা করেও একজন মহিলার সঙ্গে কথা হল না যার নাম তালিকায় উঠেছে! রাগে- ক্ষোভে বাড়িমুখো সবাই।বিলকিস বানু হাতের কাগজ ছিঁড়ে ফেলে ঘরে ফেরার আগে ক্ষোভ প্রকাশ করে বললেন, সেই সকাল ৯ টায় বাড়ি থেকে বেড়িয়েছি। যাতায়াতে ১০০ টাকা খরচ হল।কাজের কাজ কিছুই হল না।
মাথাভাঙা মহকুমার আরও দুই ব্লক অফিস মাথাভাঙা-২ ও শীতলকুচির ছবিটা একই রকম!
তালিকায় নাম নেই। ওদের কেউ কেউ প্রথম মাসে তিন হাজার পেয়েছিলেন। কেউ সেটাও পাননি।
মাথাভাঙা-১ ব্লক অফিসে মহিলাদের লাইন সামলাচ্ছিলেন দুই মহিলা সিভিক ভলেন্টিয়ার। তারা জানালেন গত সপ্তাহের দিনগিলিতেও এরকম ভিড় ছিল।
অন্নপূর্ণা মিলবে কিনা জানতে অনেকেই বিডিও অফিসেই ঢুকে পড়েছেন। কেউ কেউ উঠে পড়েছেন দোতালায়।কাকে জিজ্ঞেস করবেন? সভাপতি আর কর্মাধক্ষ্যদের সারি দেওয়া ঘর তো তালাবন্ধ। ভোটের ফল প্রকাশের পর তৃণমূলের সভাপতি থেকে কর্মাধক্ষ্য কেউ ব্লক অফিস মুখো হননি। বিডিও অফিসের একতলা দোতালায় থিকথিক করছে গ্রামের মহিলাদের ভীড়ে।
অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে ক্ষোভে ফুঁসতে থাকা শীবানী রায়কে জিজ্ঞেস করেছিলাম, মুখ্যমন্ত্রী তো মোদীজীর জন্মদিন ১৭ ই আগষ্ট অন্নপূর্ণা দিবস পালন করবে? সেদিন মিছিলে হাঁটবেন না? উত্তরে জবাব এসেছে, "বিজেপি-র নেতারা একবার বাড়ি গিয়া মিছিলের যাবার কথা কয়া দেখুক। বুঝিবে মজা কাক কয়!"
আপাত শান্ত মাথাভাঙার তিন ব্লক অফিসে এসে অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার ন্যুনতম আশা খুইয়ে ফিরে যাওয়া মহিলারা ক্ষোভে ফুঁসছেন। যে কোন দিন দাবানলের মত জ্বলে উঠলে অবাক হবার কিছুই নেই।
অন্নপূর্ণা তালিকায় নাম না ওঠা, অযোগ্যদের নাম তালিকায় জ্বলজ্বল করা আর অযথা হয়রানী এই তিন অভিযোগে জেলার কুচলিবাড়ি থেকে বকসিরহাট সর্বত্র বিক্ষোভ চলছে প্রতিদিন। সে ক্ষোভ সামাল দিতে বিজেপি কর্মীদের দেখা মিলছে না কোন বিডিও অফিসেই।
Annapurna Scheme
ব্লক অফিসে লম্বা লাইন, ক্ষোভে ফুঁসছেন মাথাভাঙার মহিলারা
×
Comments :0