অনিল কুন্ডু: গঙ্গাসাগর
আসন্ন বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালে গঙ্গাসাগরে ফের শুটআউটের ঘটনা ঘটল । বুধবার সকাল এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ বিজেপি নেতার নাম ত্রিলোকেশ ঢালি। বুধবার সকাল প্রায় ৭ টা নাগাদ শ্রীধামের কাছে ঘটনাটি ঘটে। অভিযোগ তৃণমূলী দুষ্কৃতীরা তাঁকে গুলি করে। একটি মোটর বাইকে চড়ে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে চম্পট দেয়। জানা গেছে গুলি চালানোর পর দ্রুত বাইক নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুটি গুলি চলে ওই বিজেপি কর্মীকে লক্ষ্য করে। তারপরেই ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়েন বিজেপি নেতা। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনার প্রতিবাদে সাগর দ্বীপের রুদ্রনগরে পথ অবরোধ করে বিজেপি। দীর্ঘ সময় ধরে অবরোধ বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
এদিকে গুলিবিদ্ধ ওই বিজেপি নেতাকে সাগর গ্রামীণ হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তাঁর বুকে গুলি করে দুষ্কৃতীরা। এলাকায় উত্তেজনা রয়েছে।
কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে
শুরু হয়েছে তদন্ত। সিসিটিভি ফুটেজেরও খতিয়ে দেখছে পুলিশ।
Comments :0