Bangladesh

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি পদে জয়ী বাংলাদেশ

আন্তর্জাতিক

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচনে ৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। এই নির্বাচনে প্রার্থী ছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। আগামী এক বছর তিনি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রসঙ্ঘের সদস্যদেশগুলোর মধ্যে ৯৯টি দেশ বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমানকে ভোট দিয়েছে। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসের পক্ষে ভোট পড়েছে ৯১টি। এই নির্বাচনে জয়ের মধ্য দিয়ে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের প্রতিনিধি। ৪০ বছর আগে অর্থাৎ ১৯৮৬ সালে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের প্রাক্তন বিদেশ সচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। রাজনীতিতে যোগদানের পর বাংলাদেশের বিদেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ফাঁকে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি।
 

Comments :0

Login to leave a comment