শারদোৎসবে রাজ্যজুড়ে বামপন্থীদের বইয়ের স্টল ভাঙতে মরিয়া হয়ে উঠেছে আরএসএস-বিজেপি’র গুন্ডারা এবং পুলিশ বাহিনী। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে একের পর এক বুকস্টলে হামলা এবং তা প্রতিরোধ করে, ভাঙা স্টল নতুন করে সাজিয়ে বামপন্থীদের বই বিক্রির ঘটনা রবিবারও অব্যাহত। পুলিশ প্রশাসন হামলা প্রতিরোধের বদলে বইয়ের স্টল বন্ধ করতে নেমেছে।
বসিরহাট দক্ষিণ -১এরিয়া কমিটির উদ্যোগে মার্কসীয় ও প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্রটি সিপিআই(এম)'র পার্টির নিজস্ব সম্পত্তি কমরেড প্রমোদ দাশগুপ্ত ভবন। সেখানে প্রতিবছর বুকস্টল হয়। অতীতে পাশেই টাউনহল মাঠে পূজা মন্ডপের বাঁদিক কখনও ডানদিকে বুকস্টল হতো। শনিবার সেখানে উদ্বোধন হয় বসিরহাট দক্ষিণ -১এরিয়া কমিটির উদ্যোগে মার্কসীয় ও প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্রটি। বিকাল পাঁচটা থেকে চলে রাত নটা পর্যন্ত। গভীর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ভাঙচুর চালিয়েছে বলে পার্টি নেতৃত্ব জানায়। রবিবার থেকে ওখানেই ফের স্টল হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। সিপিআই(এম) তরফে জানানো হয়েছে , রাজ্যের একাধিক জায়গায় বই'র স্টল ভাঙতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে পুলিশকেও ব্যবহার করছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বসিরহাটে যে স্টল ভেঙেছে তা ৩৫-৪০বছর ধরে হচ্ছে। ভাঙা স্টলেই চলবে বই বিক্রি সেই সাথে চোরবাগানের দুর্ঘটনায় মৃত ১৯ জনের প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চলবে শোক পালনও। বইয়ের স্টল ভাঙচুরের ঘটনায় এদিন সকালে বসিরহাট থানায় দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
CPIM Book Stall
ভাঙা স্টলেই হবে বই বিক্রি, সঙ্গে শোক পালন
×
Comments :0