Chor Bagan death Howrah

গয়া থেকে এসে চোরবাগানে মৃত্যু ছাত্রী আকৃতির, হাওড়ায় দুই মৃত্যুতে শোক

জেলা

মৃত ছাত্রী আকৃতি কুমারী।

চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃতদের তালিকায় রয়েছে হাওড়ার দুই পরিবারের সদস্যদের নাম। শোকস্তব্ধ হয়ে রয়েছে এলাকা। 
গত শনিবার, ১৭ অক্টোবর, রাতে রাতে হাওড়ার সালকিয়া কামিনী স্কুল লেনের বাসিন্দা বিকাশ ভট্টাচার্য ( ৬৬) ও লিলুয়া ভট্টনগর আনন্দপুর চক পাড়া সুকান্ত পল্লীর বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী আকৃতি কুমারীর মৃত্যু হয়েছে। দু'জনের মৃত্যুর খবর পাওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। 
প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষার্থী আকৃতি তার পরিবারের সঙ্গে গয়া থেকে কলকাতায় দুর্গাপূজো দেখতে এসেছিল। 
চোরবাগানের ঘটনায় প্রশ্ন উঠেছে কলকাতা পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়েও। ঘটনার পর দিন, রবিবার, পুজো কমিটি এবং সংশ্লিষ্ট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ জন কে আটকও করেছে। কিন্তু গিরিশ পার্ক থানা এলাকার এই পুজোয় ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা আগে থেকে দেখা হয়েছে কতটা প্রশ্ন তা নিয়েই। ‌ খুবই অপ্রশস্ত এলাকায় এই পুজোর আয়োজন। আক্রান্তদের পরিবার জানিয়েছেন বেরোনোর জায়গাতেই হুড়োহুড়ি হয়। অভিযোগ, প্রবেশ পথ তিনটি থাকলেও বেরোনোর পথ মাত্র একটি ছিল। ‌

Comments :0

Login to leave a comment