Bypolls

৬ অক্টোবর নন্দীগ্রাম-রেজিনগর আসনে উপনির্বাচন

রাজ্য

রাজ্যের দুই বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ সোমবার ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম কেন্দ্রে উপনির্বাচন হবে। ভোট গণনা হবে ৯ অক্টোবর। এদিন বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন।
২০২৬’র বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানিপুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রেজিনগর ও নওদা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। দুজনেই দুটি আসনেই জয়লাভ করেন। পরে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং হুমায়ুন কবীর রেজিনগর আসন থেকে ইস্তফা দেন। এই দুই আসনে বিধানসভার উপ-নির্বাচন হবে ৬ অক্টোবর। 
নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করেছে,  তামিলনাড়ু, পুদুচেরি, পশ্চিমবঙ্গের দুটি আসন এবং আসামের একটি লোকভসা আসনে উপনির্বাচন হবে ৬ অক্টোবর । ফলাফল ৯ অক্টোবর ঘোষণা হবে।

Comments :0

Login to leave a comment