CITU

হকার উচ্ছেদের প্রতিবাদে নিমতৌড়িতে মিছিল সিআইটিইউ'র

জেলা

ছবি: রামশঙ্কর চক্রবর্ত্তী।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, শ্রমকোড বাতিলের দাবিতে সেইসঙ্গে হকার্সদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ এবং জোরপূর্বক ইউনিয়ন অফিস দখলের প্রতিবাদে শনিবার সিআইটিইউ পূর্ব মেদিনীপুর জেলার ডাকে বিক্ষোভ মিছিল হয় নিমতৌড়িতে। এদিন কুলবেড়িয়া সুকুমার সেনগুপ্ত ভবনের সামনে থেকে নিমতৌড়ি চক পর্যন্ত মিছিল করেন হকারসহ শ্রমজীবী অংশের মানুষজন। নিমতৌড়ি চকে মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুব্রত পন্ডা, শান্তনু দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Comments :0

Login to leave a comment