CPI-M Campaign

বাঁচাতে হবে ভোটাধিকার, উত্তর থেকে দক্ষিণে প্রচারে বলছে সিপিআই(এম)

রাজ্য

বরানগর কেন্দ্রে প্রচারে সায়নদীপ মিত্র।

বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই উত্তর থেকে দক্ষিণে প্রচারে নেমে পড়েছে বামফ্রন্ট। প্রচারে ভোটের আবেদন জানানোর পাশাপাশি তীব্র প্রতিবাদ থাকছে ভোটার তালিকা নিয়ে। ভোটাধিকার রক্ষায় লড়াই জোরালো করার আহ্বানও জানাচ্ছেন বামফ্রন্টের প্রার্থীরা।
সোমবার বামফ্রন্টের সভাপতি বিমান বসু বামফ্রন্টের প্রথম প্রার্থী তালিকায় ১৯২ প্রার্থীর নাম ঘোষণা করেছেন। তার মধ্যে সিপিআই(এম) প্রার্থীরা রয়েছেন ১৪০ আসনে, ফরওয়ার্ড ব্লকের প্রার্থীরা ২১ আসনে, আরএসপি ১৩ আসনে, সিপিআই ১৬ আসনে, এমএফবি ১ এবং আরসিপিআই ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। 
প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি প্রার্থী কামারহাটি আসনেই। শুরু হয় মিছিল। সিপিআই(এম) নেতা ঝন্টু মজুমদার, আসলাম আলি খান সহ কামারহাটির পার্টি নেতৃবৃন্দ অংশ নেন মিছিলে।


কামারহাটি কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী মানস মুখার্জি। 

বরানগর কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সায়নদীপ মিত্রকে নিয়ে মিছিল বের হয় বেলঘড়িয়ায়। ছিলেন পার্টিনেতা ডাঃ দীপ্তজিৎ দাস, সুব্রত চ্যাটার্জি, রঞ্জিত সরকার প্রমুখ। 
বরানগর এলাকার সতের বছরের শ্রমিক আকাশ দে কাজ করতে গিয়ে লিফট থেকে পড়ে মারা গিয়েছেন সম্প্রতি। এদিন সেই পরিবারের সঙ্গে দেখা করেন সায়নদীপ। 
জলপাইগুড়ি বিধানসভা ক্ষেত্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মনকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। 
জেলা বামফ্রন্টের দপ্তরের সামনে থেকে মিছিল শুরু হয়ে ডিবিসি রোড, থানা মোড়, মার্চেন্ট রোড, বেগুনটারি উকিলপাড়া মোড় কদমতলা ঘুরে জেলা বামফ্রন্ট কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 


জলপাইগুড়িতে প্রচারে দেবরাজ বর্মন।

মিছিল শেষে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মন বলেন রাজ্য ও কেন্দ্র সরকার এস আই আর এর মধ্য দিয়ে খেটে খাওয়া মানুষের নাম বাদ দিয়ে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। গত কয়েক বছরে আলু চাষি থেকে শুরু করে চা শ্রমিক, খেটে খাওয়া মানুষ, ছাত্র যুব সকলের জীবন সঙ্কটে। বামফ্রন্ট এবং সিপিআই(এম) লাগাতার সেই লড়াইকেই জোরালো করেছে।

Comments :0

Login to leave a comment