Central Forces

কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ পুরুলিয়ায়

জেলা

বসন্ত উৎসবের দিনেও জোরকদমে রুট মার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মঙ্গলবার সকাল থেকে পুরুলিয়া শহরের দেশবন্ধু রোড, রাঁচি রোড, ভিক্টোরিয়া স্কুল মোড় সহ বিভিন্ন এলাকায় রুটমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশকে সঙ্গে নিয়ে রুটমার্চ করেছে, কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গেও। রঙের উৎসবের দিন সকালেই পুরুলিয়ার বিভিন্ন এলাকা সহ উত্তেজনাপ্রবন এলাকা এবং বুথে বুথে চিহ্নিত এলাকা ধরে আভয়দানে রুটামার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকা চিনিয়ে দিতে সঙ্গে ছিলেন পুরুলিয়া সদর থানার পুলিশ আধিকারিকরা।

Comments :0

Login to leave a comment