Patient Dies At Raiganj

বন্ধ ছিল রেল গেট, এ্যাম্বুলেন্সে নিলোনা, হাসপাতালে রোগীর মৃত্যুতে রায়গঞ্জে চাঞ্চল্য

জেলা

বিশ্বনাথ সিংহ : রায়গঞ্জ 

গ্রাম থেকে এম্বুলেন্স করে দুইজন রোগী নিয়ে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসার সময়ে রেল গেট দীর্ঘ সময় বন্ধ ছিল। যন্ত্রনায় কষ্ট পাচ্ছিলেন দুই রোগী। সেই সময় গেটের ওপারে বাসস্টাণ্ডের সামনেই দাঁড়িয়েছিল একটি খালি এম্বুলেন্স। অভিযোগ খালি দাঁড়িয়ে থাকলেও রোগী দুজনকে তোলেনি। বাধ্য হয়েই টোটো করে রোগী হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এক রোগীর মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 
বেহাল অবস্থা রায়গঞ্জ পৌরসভা এলাকা। শহরের বুক চিড়ে রেল লাইন। একবার রেল গেট বন্ধ হলে ১৫ থেকে ২০ মিনিট আটকে থাকে এমনটাই অভিযোগ স্থানীয়দের। গোটা রায়গঞ্জ শহরের ২৭ টা ওয়ার্ডে রাস্তা ঘাট নিকাশি ব্যবস্থা বেহালদশা। অটো টোটো মোটর বাইক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। রায়গঞ্জ শহরের জনবহুল এলাকা বিদ্রোহী মোড় থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের সামনে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে। রমেন্দ্রপল্লী থেকে রবীন্দ্রপল্লী এমনকি বন্দর শ্মশানের রাস্তা বেহাল। গ্রাম থেকে শহরে প্রবেশ পথ দেবীনগর,  দেশবন্ধুপাড়া বিপদজনক রাস্তা। সামাম্য বৃষ্টিতেই একহাটু জলের উপর রাস্তা। প্রতিদিন টোটো মোটর বাইক দুর্ঘটনার কবলে পড়ে। হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। তবুও নির্বিকার প্রশাসন। 
সোমবার রায়গঞ্জ শহরের রেল গেটের উত্তর দিকে রোগী নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন পরিবার। সেই সময় রেল গেট বন্ধ ছিল। সময় যতো পেরিয়েছে রোগীর শারিরীক অবস্থার ততোই অবনতি হতে থাক। দীর্ঘ ক্ষণ রেল গেট বন্ধ থাকায় রোগীর আর্তচিৎকার শোনা যায়। সামনে পুলিশের গাড়ি দাড়িয়ে ছিল। অভিযোগ এগিয়ে আসেনি। অবস্থা বেগতিক দেখে পরিবার রোগীকে কোলে তুলে নিয়ে হাসপাতালের উদ্যেশ্যে দৌড় লাগায়। কিছুট পথচলার পর টোটো করে রোগী হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এক রোগীর মৃত্যু হয়। 
ঘটনা প্রসঙ্গে সিপিআই (এম) রায়গঞ্জ শহর এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাসের অভিযোগ, এই রাজ্যে ৪ মাসে সরকার হয়েছে। সমগ্র রাজ্যের পৌরসভা এমনকি পঞ্চায়েতের উন্নয়নের কাজ মুখ থুবড়ে পরেছে। রায়গঞ্জের নাগরিক স্বাচ্ছন্দ তলানীতে এসে ঠেকেছে। চোর কে তাড়িয়ে ডাকাতকে ঘরে আনলে যা হয় তাই হয়েছে। 

Comments :0

Login to leave a comment