Iran USA Truce

ইরান-আমেরিকা সমঝোতা ঘিরে সংশয় জারি

আন্তর্জাতিক

যুদ্ধের অবসানে সমঝোতার কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দিয়েছে  ইরান এবং আমেরিকা। তবে দু’পক্ষেরই দাবির মধ্যে দ্বন্দ্বও রয়েছে।
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশাল মিডিয়া ‘ট্রুথ সোশাল‘-এ দাবি করেন যে হরমুজ প্রণালি ঘিরে মত পার্থক্যের নিরসন হয়েছে তাদের শর্তে। 
কিছু পরেই ইরানের সংবাদমাধ্যম বলে যে হরমুজ প্রণালিকে স্বাভাবিক করার প্রশ্নে ইরান সহমত। তবে আন্তর্জাতিক পণ্য চলাচলে গুরুত্বপূর্ণ এই জলপথে যুদ্ধের আগের মতোই অধিকার বজায় রাখবে ইরানই। 
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে আক্রমণ করে আমেরিকা এবং ইজরায়েল। ইরানের পালটা আঘাতে দু’পক্ষই পিছিয়ে যেতে বাধ্য হয়। শুরু হয় আলোচনা। 
‘অ্যাক্সিওস’-র প্রতিবেদনে জানানো হয়েছে যে সংঘর্ষবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়াতে রাজি হয়েছে দু’পক্ষ। ইরানের সংবাদমাধ্যম ‘তনসিম‘ জানিয়েছে সমঝোতা হয়ে গেলে ত্রিশ দিনের মধ্যে যুদ্ধের আগের মতো জাহাজ চলাচল স্বাভাবিক হয়ে যাবে হরমুজ প্রণালিতে। 
এদিকে ভারত সফররত মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন রবিবারের মধ্যে সমঝোতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 
দিল্লির ইরান দূতাবাস আবার বিবৃতিতে জানিয়েছে যে তাদের অসামরিক পারমিন কর্মসূচি ঘিরে আমেরিকার দখলদারির চেষ্টা সমঝোতা প্রক্রিয়ার গোড়া থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। পারমানবিক কর্মসূচি সংক্রান্ত শর্ত মেনে ইরান কোনও সমঝোতায় সই করবে না।
ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন বিশ্বকে ফের আশ্বাস দিতে দেশ রাজি যে কোনও অবস্থাতেই পারমানবিক অস্ত্র তৈরির দিকে এগোবে না ইরান। মধ্য প্রাচ্যে অস্থিরতা চায় না ইরান। 
ভারতীয় সময়ে রবিবার রাতের দিকে আমেরিকার রাষ্ট্রপতি ডোানল্ড ট্রাম্প আবার দাবি করেছেন পরিস্থিতি আমেরিকার অনুকূলে রয়েছে। মধ্যস্থতাকারীরা যেন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেন, সেই নির্দেশ পাঠানো হয়েছে।  
লেবানন সহ মধ্য প্রাচ্যে আমেরিকা এবং ইজরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ করার শর্ত রেখে আলোচনায় বসেছিল ইরান। বিশেষ করে লেবাননে ইজরায়েলের হানাদারি বন্ধ করার জন্য তাদের প্রধান মদতদাতা আমেরিকাকে উদ্যোগ নেওয়ার দাবি তোলে তেহরান। সংঘর্ষ বিরতি চুক্তিতে সই করার লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। মার্চ থেকে লেবাননের ৩ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে ইজরায়েলের হামলায়। 
ইরানের সেন্ট্রাল মিলিটারি কমান্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে যে নতুন করে আমেরিকা আগ্রাসনে নামলে মারাত্মক জবাব দেওয়া হবে।

Comments :0

Login to leave a comment