২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর আবেগঘন এক বার্তায় জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ক্যারিয়ারের ইতি টানতে পারে এমনই ইঙ্গিত দিলেন। ইনস্টাগ্রামে প্রকাশিত পোস্টে তিনি স্বীকার করেছেন, কাতারে তার দলকে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হতে দেখার পর তিনি তার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। নিজের ব্যক্তিগত পেজে ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক স্বীকার করেছেন যে, বিশ্বকাপ ট্রফি আর্জেন্টিনায় ফিরিয়ে আনার স্বপ্ন ভেঙে যাওয়ার বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন। মার্টিনেজ বলেন, ‘‘আমি স্বপ্ন দেখেছিলাম যে আমরা আবার চ্যাম্পিয়নশিপ হবো, ট্রফিটা আর্জেন্টিনায় ফিরিয়ে আনব এবং আরও একবার ইতিহাস গড়ব। এই বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন। আমাকে অনেক কিছু বিবেচনা করতে হবে, পরিস্থিতি কীভাবে এগোচ্ছে তা দেখতে হবে এবং সরে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময় কিনা তা ভাবতে হবে।’’
মার্টিনেজের এই বিবৃতির পর জাতীয় দলে তাঁর অবসর নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফাইনালসিমা এবং ২০২২ সালের বিশ্বকাপ জয়। ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনাল। দুর্দান্ত পারফরম্যান্সের পর ফাইনালেও একের পর এক অসাধারণ সেভ করেছিলেন। মার্তিনেজ ১১টি দুর্দান্ত সেভ করে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার আশা বাঁচিয়ে রেখে নিজের যোগ্যতা প্রমাণ করেন। মার্তিনেজের অ্যাস্টন ভিলার সাথে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। দেশ ও সতীর্থদের হাহাকার, ভালোবাসা মাথায় নিয়ে দেশে ফেরা এমিলিয়ানো মার্তিনেজের মন যে ভেঙে চুরমার হয়ে গেছে, তা বোঝা গেল তাঁর করা পোস্টে।
Emiliano Martínez
অবসের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক
×
Comments :0