Explosion in Chinese Coal Mine

চীনের কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৯০

আন্তর্জাতিক

উত্তর চীনের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রায় ৯০ জন নিহত হয়েছেন। যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে চিনে সবচেয়ে মারাত্মক খনি দুর্ঘটনা। 
শুক্রবার সন্ধ্যায় যখন বিস্ফোরণটি ঘটে তখন শানসি প্রদেশের ওই লিউশেনয়ু কয়লা খনির ভূগর্ভে প্রায় ২৫০ জন কর্মরত ছিলেন। 
চীনের সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বিস্ফোরণের প্রায় একদিন পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শনিবার সকাল পর্যন্ত অন্তত ২০১ জনকে সরিয়ে নেওয়া হয়েছে পাশাপশি দিনের শেষে আরও জানানো হয় যে, ১২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
ঘটনার পরই বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা মাটির নিচে আটকা পড়া শ্রমিকদের সন্ধানে কয়লা খনিতে নামেন।
চীনের সংবাদমাধ্যম জানাচ্ছে, ভূগর্ভস্থ কর্মীদের ব্যক্তিগত জিপিএস ট্র্যাকার বহন করা বাধ্যতামূলক হলেও বিস্ফোরণের সময় কিছু কর্মীর কাছে তাদের ডিভাইসটি ছিল না।
এই বিস্ফোরণের ঘটনায়  চীনের রাষ্ট্রপতি শি জিনপিং উদ্ধারকাজে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। যত দ্রুত সম্ভব নিখোঁজদের উদ্ধার ও আহতদের তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থার জন্যও নির্দেশ দিয়েছেন। চীনে বর্ষার মরশুম শুরু হওয়ায়, তিনি জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য প্রয়োজনীয় জরুরি প্রস্তুতি জোরদার করা সহ শক্তিশালী বন্যা নিয়ন্ত্রণ ও সঠিক সময় যাতে ত্রাণ বিলি করা হয় তারও নির্দেশ দিয়েছেন।
সরকারি স্তর থেকে জানানো হয়েছে খনিতে জমে থাকা মিথেনের স্তর বিপজ্জনক পর্যায়ে ছিল। সম্ভবত তা থেকেই বিস্ফোরণ। নিয়ম এড়িয়ে খনন এবং কর্মী সুরক্ষায় অবহেলা খতিয়ে দেখা হচ্ছে চীনের বিভিন্ন খনিতে।

Comments :0

Login to leave a comment