ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে চলেছে আর কয়েক ঘন্টা পর। বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান থিম সং গাইতে হাজির থাকছেন আন্তর্জাতিক পপ তারকা শাকিরা এবং আফ্রোবিট সেনসেশন বার্না বয়। টুর্নামেন্টের গ্রুপ ‘এ’র প্রথম উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটি স্টেডিয়ামে। টুর্নামেন্টে মোট ৪৮টি দল অংশগ্রহণ করছে এবং ১০৪টি উত্তেজনাপূর্ণ ম্যাচ খেলা হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই একটি অনন্য কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। এই ম্যাচটি হবে ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ঠিক বিপরীত। সেই সময় দক্ষিণ আফ্রিকা ছিল আয়োজক দেশ, কিন্তু এবার ম্যাচটি মেক্সিকোর মাটিতে খেলা হচ্ছে। ভারতে ফিফা বিশ্বকাপ ২০২৬’র প্রথম ম্যাচটি ১২ জুন রাত ১২:৩০ মিনিটে শুরু হবে। প্রথম ম্যাচটি মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে খেলা হবে। ভারতে ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল ম্যাচের লাইভ স্ট্রিমিং এবং সরাসরি সম্প্রচার জি-৫ প্ল্যাটফর্ম এবং অ্যাপে পাওয়া যাবে। এর জন্য সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে। ইউনাইট ৮ স্পোর্টস ১, ইউনাইট ৮ স্পোর্টস ১ (এইচডি) ইউনাইট ৮ স্পোর্টস ২, ইউনাইট ৮ স্পোর্টস ২ (এইচডি) এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম জি ৫-এ সব ম্যাচ লাইভ দেখা যাবে।
ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া হাফটাইম শো’র দৈর্ঘ্য এখনও নিশ্চিত না হওয়ায় টিভি সম্প্রচারকারী সংস্থাগুলোর মধ্যে অসন্তোষ বাড়ছে। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ম্যাডোনা, শাকিরা ও কোরিয়ান ব্যান্ড বিটিএস পারফর্ম করবে। সম্প্রচারকারীরা ধারণা করছে শো-টি ১২-১৫ মিনিট স্থায়ী হতে পারে, তবে মঞ্চ স্থাপন ও অপসারণের কারণে বিরতি ২৫-৩০ মিনিট পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। ফিফা এ বিষয়ে স্পষ্ট কোনও তথ্য দেয়নি। এদিকে উদ্বোধনী ম্যাচের আগে আজটেকা স্টেডিয়ামে শাকিরা, বার্না বয় সহ একাধিক শিল্পীর অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে।
FIFA World Cup 2026
বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা, বার্না বয়
×
Comments :0