GDP 2027 Q1

নামল হার, এপ্রিল-জুন ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি ৭.৮%

জাতীয়

আগের ত্রৈমাসিকে হার ছিল ৮.৬ শতাংশ। চলতি অর্থ বর্ষের প্রথম ত্রৈমাসিকে মোট জাতীয় উৎপাদনে বৃদ্ধির হার নেমে হল ৭.৮%। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার অনুগামী মহল যদিও এই হারকে ‘কঠিন আন্তর্জাতিক সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাফল্য হিসেবেই বর্ণনা করেছেন’। 
এপ্রিল এপ্রিল থেকে জুন এই তিন মাসের বৃদ্ধির হিসেব জানাচ্ছে কৃষিতে সংকট গুরুতর। ‌ এক বছর আগে কৃষিতে উৎপাদন বৃদ্ধির হারছিল ৪.৪ শতাংশ। এবার প্রথম ত্রৈমাসিকে নেমে হল ৩.৬ শতাংশ। 
গুরুতর বিপদের সংকেত আছে খনির ক্ষেত্রেও। ফণী এবং আনুষাঙ্গিক কাজে চলতি অর্থ বর্ষের প্রথম তিন মাসে বৃদ্ধির হার ২.৪ শতাংশ। এক বছর আগে ২০২৬ এর প্রথম তুই মাসিকে খনি ক্ষেত্রে বৃদ্ধির হারছিল ১২.৪ শতাংশ। 
বৃদ্ধির হার নির্ভর করে আছে মুখ্যত আর্থিক পরিষেবা এবং পেশাদার পরামর্শের মতো পরিষেবা ক্ষেত্রের ওপর। পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধির হার এক বছর আগে ছিল ১২.১ শতাংশ। হার খানিকটা কমলেও প্রথম ত্রৈমাসিকে  তা ১০ শতাংশ থেকে গিয়েছে।
মোট জাতীয় উৎপাদন থেকে কর এবং ভর্তুকির হিসেবে বাদ দিলে মোট মূল্য সংযোজন জিপিএ পাওয়া যায়। অর্থনৈতিক সক্রিয়তার ক্ষেত্রে এটি একটি সূচক। জিভিএ-র হার প্রথম ত্রৈমাসিকে ৮.২ শতাংশ। এক বছর আগে এই হার ছিল ৭. ১%। 
দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা বি অনন্ত নাগেশ্বরণ বলেছেন, অভ্যন্তরীণ সক্রিয়তা বেড়েছে, কারখানা ক্ষেত্রে কাঁচামাল কেনা বেড়েছে। তিনি বলেছেন মূল্যবৃদ্ধির হার বেশি থাকবে কারণ গত বছর দাম স্তর নিচে ছিল। আন্তর্জাতিক সমস্যার কারণেও উৎপাদনের খরচ বেড়েছে।

Comments :0

Login to leave a comment