Gaza Board of Peace

গাজায় ঝরছে রক্ত, শান্তি পরিষদের সভা ট্রাম্পের, ওয়াশিংটনে নেতানিয়াহু

আন্তর্জাতিক

গাজা পুনর্গঠনের শান্তি পরিষদ নিয়ে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে ওয়াশিংটনে ফের ছুটেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 
এই দফায় ইরান-আমেরিকা আলোচনা প্রক্রিয়া সংক্রান্ত বক্তব্য জানাতে গিয়েছেন নেতানিয়াহু। ইরানের ক্ষেপণাস্তর কর্মসূচি বন্ধ্ করার দাবি তুলছেন নেতানিয়াহু। এবং পশ্চিম এশিয়ার অন্য প্রতিরোধী সংগঠনগুলিকে সহায়তা বন্ধ করার আর্জিও ট্রাম্পের কাছে জানাবেন তিনি।
গত বছরের অক্টোবরে গাজায় সংঘর্ষ বিরতির চুক্তি হলেও ইজরায়েলের হামলা বন্ধ হয়নি। স্থলবাহিনীর আক্রমণের পাশাপাশি চলেছে বিমান হামলাও। 
ইজরায়েলের সংবাদমাধ্যম জানাচ্ছে যে গাজার পশ্চিম অংশে আধিপত্য রয়েছে প্রতিরোধী সংগঠন হামাসেরই। এই সংগঠনকে মদতের অভিযোগ ইরানের বিরুদ্ধে তুলে চলেছে ইরান এবং আমেরিকা। 
গাজা সংঘর্ষ বিরতি চুক্তি অনুযায়ী হামাসকে অস্ত্র জমা দিতে হবে। সংঘর্ষ বিরতি আলোচনায় অংশ নিলেও অস্ত্র জমা করার সিদ্ধান্ত হামাস নেয়নি। 
কিন্তু ১৯ ফেব্রুয়ারি গাজার শান্তি পরিষদ বৈঠকে ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন হামাসকেও। এর আগেও হামাস জানিয়েছে যে সংঘর্ষ বিরতির চুক্তিতে ইজরায়েলের সেনা প্রত্যাহার করার কথা থাকলেও তা হয়নি। বরং গাজায় পরপর হামলা চালাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী।
গাজায় এখনও মর্মান্তিক দৃশ্য চোখে পড়ছে। ধ্বংসস্তূপের নিচে রয়েছে অন্তত ৮ হাজার দেহ। গাজার  বাসিন্দা মাহমুদ হাম্মাদের মতো বহু মানুষ এখনও খুঁজে চলেছেন পরিজনদের দেহাবশেষ। দু’বছর আগে ইজরায়েলের বিমানহানায় ঘুঁড়িয়ে গিয়েছিল তাঁর আবাস। নিহত হয়েছিল গোটা পরিবার। তাঁর স্ত্রী আর সন্তানদের শেষ চিহ্নটুকু আজও খুঁজে ফিরছেন হাম্মাদ। 
কেবল গাজা নয়। ইজরায়েল আগ্রাসন চালাচ্ছে প্যালেস্তাইনের অপর প্রান্ত ওয়েস্ট ব্যাঙ্কেও। ইজরায়েল আইন করে বেআইনি দখলদারিকে বৈধ করতে চাইছে। জোর করে পাঠানো ইজরায়েলিদের ওয়েস্ট ব্যাঙ্কে জমি কেনার ব্যবস্থা করা হচ্ছে। ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্তিনীয়রা শঙ্কিত যে ইজরায়েল দখল করে নেবে এই ভূখণ্ড।

Comments :0

Login to leave a comment