গত ১৪ জুন হাবড়াতে রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় স্টেশন এবং স্টেশনের আশেপাশে দুই-শতাধিক ছোটো বড় দোকান এবং পাঁচ শতাধিক মানুষের বস্তি। তার পরদিন থেকেই উচ্ছেদ হওয়া হকার ও বস্তিবাসী গৃহহীন মানুষের জন্য হাবড়াতে শুরু হয় জনতার রান্নাঘর। গত একমাস ধরে চলা সেই কমিউনিটি কিচেন সাময়িক বিরতির পর আরও বড় আকারে জনতার রান্নাঘর শুরু করবার প্রস্তুতির মুখেই মানুষকে সংগঠিত করে মানুষের পাশে দাঁড়াবার জায়গাটা ১৭ জুলাই ভেঙে দেয় রেল কর্তৃপক্ষ। রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে ভেঙে দেয় ইটের দেওয়াল। গুঁড়িয়ে দেয় ছাদ। নামিয়ে দেয় লাল ঝান্ডা। তারপর বন্ধ হয়ে যায় সিপিআই(এম) পরিচালিত কমিউনিটি কিচেন। সেই উচ্ছেদ হওয়া হকার ও বস্তিবাসী গৃহহীন মানুষের হাতে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ, হাবড়া জোনাল কমিটির উদ্যোগে রবিবার তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। কর্মহীন হকারদের পাশে দাঁড়াতে এগিয়ে আসলো সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ, হাবড়া জোনাল কমিটির নেতৃত্ব। এদিন হাবড়া হিজলপুকুর স্টেট ব্যাঙ্কের পার্শ্ববর্তী পার্টির এরিয়া কমিটির দপ্তরের সামনে হাবড়া স্টেশনের উচ্ছেদ হওয়া হকারদের হাতে চাল,ডাল, তেল মশলা সহ বেশ কয়েক কিলো খাদ্য সামগ্রী তুলে দেন তারা। অনাড়ম্বর এই অনুষ্ঠানে ছিলেন বাস্তুহারা পরিষদের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য কপিল ঘোষ, সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ, হাবড়া জোনাল কমিটির সম্পাদক গোবিন্দ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন, জেলা কমিটির সদস্য কৃষ্ণপদ চৌধুরী, অভিজিৎ ব্যানার্জী, পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন, হাবড়া শহর লোকাল কমিটির সম্পাদক সাধন কুন্ডু, পার্টি নেতা কৌশিক বসু, প্রশান্ত মুখার্জী, সুস্মিত দাস, বন্দনা মল্লিক, অপূর্ব বিধান সাহা,উত্তরণ মল্লিক চৌধুরী, বন্দিতা সরকার সহ স্থানীয় নেতৃত্ব। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ, হাবড়া জেলা কমিটির সদস্য শান্তনু ভট্টাচার্য্য।
Habra Hawker Eviction
হাবড়ার কাজ হারনো হকারদের পাশে কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ
ছবি- সুস্মিত দাস
×
Comments :0