কেটে গেছে এক মাস। কিন্তু এখনও প্রকাশ্যে খুনের ঘটনা ভুলতে পারছে না উত্তর হাওড়ার পিলখানার বাসিন্দারা। খুনের ঘটনায় গ্রেপ্তার হারুন খান ও রোহিত খান তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক ও এবার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ঘনিষ্ঠ। ঘটনার দিন সকালে পিলখানায় প্রমোটার মৃত মহম্মদ সফিকুলের বাড়ি যেতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ে পালিয়ে গিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন বিধায়ক গৌতম চৌধুরী। সোস্যাল মিডিয়ায় ছবিতে দেখা গেছে স্থানীয় বিধায়কের বাইকের পিছনে বসে রয়েছে খুনের ঘটনায় মূল অভিযুক্ত হারুন খান। এবারেও আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন গৌতম চৌধুরী। প্রার্থীর নাম ঘোষণা হতেই আবার নতুন করে আতঙ্কিত পিলখানাবাসী। শুধু পিলখানা নয় এই একই অভিজ্ঞতার কথা শোনা যায় সারা উত্তর হাওড়া জুড়ে। উত্তর হাওড়ার মানুষের অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। সমগ্র বিধানসভা এলাকাজুড়ে চলে অসামাজিক কাজকর্ম। আর বেড়ে চলা অসামাজিক কাজকর্মের সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত শাসক দলের নেতা কর্মীরা। সিপিআই(এম) প্রার্থী অধ্যাপক গৌতম রায়কে পাশে পেয়ে নিজেদের নিরাপত্তার কথা শোনা যায় উত্তর হাওড়া বাসীর কাছ থেকে। তাঁদের পাশে থাকার বার্তা পৌঁছে দিচ্ছেন বাম প্রার্থী।
হাওড়া কর্পোরেশনের ১৬ টি ওয়ার্ড নিয়ে উত্তর হাওড়া বিধানসভা। দীর্ঘ ১৫ বছর তৃণমূল কংগ্রেসের বিধায়ক এই বিধানসভায়। বিভিন্ন ভাষাভাষীদের বসবাস এই বিধাসভা এলাকায়। বিধানসভা, লোকসভা নির্বাচনে ভোট দিলেও দীর্ঘ আট বছর হাওড়া কর্পোরেশনের ভোট দিতে পারেননি উত্তর হাওড়ার ভোটাররা। ২০১৮ সালের পর থেকে হাওড়া কর্পোরেশনের কোন নির্বাচন হয়নি। নেই কোন নির্বাচিত পৌর প্রতিনিধি। শাসক দলের নেতারা নিজেদের ইচ্ছায় পৌর বোর্ড পরিচালিত করে। ২০১৩ সালের পর থেকে তৃণমূল কংগ্রেস হাওড়া কর্পোরেশন পরিচালনার পর থেকেই রমরমিয়ে ওঠে বেআইনি প্রোমটিং। শাসক দলের নেতারা নিজেরাই বেনামে প্রোমটিং ব্যবসা শুরু করেন। উত্তর হাওড়া জুড়ে গড়ে ওঠে কয়েক হাজার বেআইনি বহুতল। প্রতিটি বেআইনি বহুতলের তৈরি হবার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত শাসক দলের নেতা থেকে কর্মীরা একথা শোনা যায় সমগ্র উত্তর হাওড়া জুড়ে। বেআইনি বহুতল নির্মাণে সামগ্রী সরবরাহের জন্য তৈরি হয় সিন্ডিকেট। শাসক দলের কর্মীরা সিন্ডিকেটের মধ্য দিয়ে লক্ষ লক্ষ টাকার সম্পদ তৈরি করে। কাদের নিয়ন্ত্রণে থাকবে সিন্ডিকেট তা নিয়ে শাসক দলের কর্মীদের মধ্য বিভাজন তৈরি হয়। আর তা থেকেই অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত হয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কর্মীরা। নিজেদের মধ্যে প্রকাশ্যে মারপিট থেকে প্রকাশ্যে শুট আউটের ঘটনা প্রত্যক্ষ করেছে উত্তর হাওড়াবাসী। নিজেদের ভুল বুঝতে পেরে সিপিআই(এম) প্রার্থী গৌতম রায়ের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে চায় উত্তর হাওড়ার বাসিন্দারা।
Election 2026 Howrah North
তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা হতেই নতুন করে আতঙ্কিত উত্তর হাওড়ার মানুষ
×
Comments :0