মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ হাওড়ার উলুবেড়িয়া থানা এলাকার সমরুক বাজারের কাছে উত্তর বাউড়িয়া গ্রামে। টোটোর ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হল স্বামী ও স্ত্রীর। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অজয় দাস বয়স(৫৮) ও সন্ধ্যা দাস(৫০)। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভারমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক শোক খেয়েই মৃত্যু হয়েছে ওই দম্পতির।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যয় টোটোতে চার্জ দিচ্ছিল অজয় দাস। তারপরেই বিদ্যুৎ শক বলে অনুমান স্থানীয়দের। এলাকার লোকজন সন্ধ্যা দেবীকে ডাকতে গিয়ে দেখে উঠোনের মধ্যে স্বামী স্ত্রীর দেহ পড়ে রয়েছে এবং একটি তার পাশের টোটোর সঙ্গে সংযুক্ত রয়েছে। আশপাশের লোকজনকে বিষয়টা জানালে তারা প্রাথমিকভাবে ইলেকট্রিক শকে মারা গেছে অনুমান করে এলাকায় ইলেকট্রিক বিচ্ছিন্ন করে এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এই ঘটনাই ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
Electric Shock
টোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে উলুবেড়িয়ায় দম্পতির মৃত্যু
×
Comments :0