দিনভর সামরিক সংঘাতের পর সোমবার রাতে আপাতত হামলা বন্ধ রাখার ঘোষণা করল ইরান এবং ইজরায়েল।
ইরানের তেহরান, তবরিজ এবং ইশফাহানে পরপর বিস্ফোরণ হয় এদিন। উত্তেজনা তীব্র হয় লেবাননের বেইরুটে ইজরায়েলের হামলার পর থেকে।
ইরান উত্তেজনার জন্য দায়ী করেছে আমেরিকাকে। ইরান বলেছে আমেরিকার মদতেই বারবার ইজরায়েল সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে লেবাননে হামলা চালাচ্ছে।
এদিকে আমেরিকার দাবি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইজরায়েলকে হামলা বন্ধ করার অনুরোধ করেছিলেন।
এদিনে ইরানে ইজরায়েলের হামলার পর অপরিশোধিত তেলের দাম বেড়ে যায় আন্তর্জাতিক বাজারে।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ‘‘ইজরায়েলের হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। আমেরিকা তার জন্য দায়ী। লেবাননে হামলা বন্ধ না হলে আমেরিকার সঙ্গে কোনও স্থায়ী সমঝোতা করবে না ইরান।’’
এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আপাতত হামলা বন্ধের ঘোষণা করে বলেছেন, প্রয়োজনে ফের সামরিক হামলা হবে।
Iran Israel Ceasefire
আপাতত সংঘাত বন্ধের ঘোষণা ইরান, ইজরায়েলের
×
Comments :0