ইরানের জনতার পাশে থাকার বার্তা দিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। নতুন রাষ্ট্রীয় নেতার পদে আলি খামেনেইয়ের পুত্র মোজতবা খামেনেইয়ের নাম ঘোষণা করেছে ইরান।
পুতিন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন এর আগে। ক্রেমলিনে রাষ্ট্রপতি ভবনের বার্তায় জানানো হয়েছে যে পুতিন মোজতবাকে অভিন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
পুতিন বলেছেন, ‘‘ইরান এখন হামলার সম্মুখীন। সেই সময়ে আপনাকে দায়িত্ব নিতে হচ্ছে। এই সময়ে দায়িত্ব পালনের জন্য সাহস এবং নিষ্ঠা প্রয়োজন। আশা করি আপনি ইরানের জনতাকে ঐক্যবদ্ধ করে বিপদের মোকাবিলা করবেন।’’ পুতিন বলেন, ‘‘রাশিয়ার ইরানের জনতার পাশে রয়েছে।’’
ইরানকে আমেরিকা-ইজরায়েলের আক্রমণের পর দশ দিন পার হয়ে গিয়েছে। আমেরিকার সংবাদমাধ্যমই ফাঁস করে দিয়েছে যে ইরানের স্কুলে হামলায় দায়ী আমেরিকাই। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানই নিজেদের স্কুলে আঘাত করেছে। এই হামলায় নিহত হয় ১৬০ স্কুল ছাত্রী। ভিডিও বিশ্লেষণ করে আমেরিকার সংবাদমাধ্যমই জানিয়েছে যে টোমাহক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল স্কুলে। সেই ক্ষেপণাস্ত্র কেবল আমেরিকার সেনার হাতেই থাকে।
ইরানে ফের হামলা চালিয়েছে ইজরায়েলও। আবার ইরানও প্রতিরোধ অব্যাহত রেখে চলেছে।
এদিকে যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। ভারতের মতো বহু দেশে রান্নার গ্যাস এবং পেট্রোলিয়াম জ্বালানির জোগান ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রাম্প এই দাম বৃদ্ধিকে ‘ইরান যুদ্ধের সামান্য মূল্য’ বলেছেন।
ইরানে আমেরিকা-ইজরায়েলের হামলায় নিহত হন সর্বোচ্চ রাষ্ট্রীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। সেই হামলায় প্রায় ৪০ শীর্ষ আধিকারিক নিহত হন। গত রবিবার ইরানের বিশেষজ্ঞ পরিষদ পরবর্তী নেতার নাম ঠিক করে। খামেনেই পুত্র মোজতবার নাম জানানো হয়েছে।
এদিকে ইজরায়েলের সেনা বিভাগ আইডিএফ ফের হুমকিতে বলেছে যে ইরান নতুন যে নেতাই বাছুক না কেন হত্যা করা হবে। এমনকি হুমকি এবং হামলা আন্তর্জাতিক সব রীতি নীতি বিরোধী, বলছেন বিশেষজ্ঞরা।
তেহরানে হামলার প্রত্যাঘাতে ইরানের ক্লাস্টার বোমায় ইজরায়েলের মধ্যভাগে গুরুতর ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছে সেদেশের সংবাদমাধ্যম।
Iran Mojtaba Khamenei
রাষ্ট্রীয় নেতার নাম জানালো ইরান, মোজতবাকে অভিনন্দন পুতিনের
×
Comments :0