রাজ্যে ফের ধর্ষণের অভিযোগ। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, বিচারের দাবিতে রাস্তা অবরোধ বেলপাহাড়ীতে। ঘটনাটি ঘটে ২৩ অগস্ট। আদিবাসী নাবালিকা স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় উত্তাল ওয়ে উঠল বেলপাহাড়ী। স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, গত ২৩ অগস্ট রবিবার পেশায় টোটো চালক বিজেপি দলের সক্রিয় কর্মী রূপ কুমার দাস(৩৮) নির্যাতিতা স্কুলছাত্রীকে টোটোতে চাপিয়ে টিউশন নিয়ে যাওয়ার পরিবর্তে জঙ্গলের দিকে নিয়ে যায়। অভিযোগ সেখানেই তাকে শারীরিক নির্যাতন করে। হুমকি দেয় ঘটনার কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলার। জঙ্গলেই জ্ঞান হারালে সেখানেই ফেলে রেখে চলে যায়। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে গোটা বিষয়টি পরিবারকে জানায়। বেলপাহাড়ী হাসপাতালে ছাত্রীটির চিকিৎসা হয়। ডাক্তারী পরীক্ষা হলেও এখনও পর্যন্ত নির্যাতিতা ছাত্রীটির জবানবন্দি নেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রসাশনের পক্ষ থেকে অভিযোগ উঠে বিক্ষোভ সভায়।
ওইদিন রাতেই বেলপাহাড়ী থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। আদালতে তোলা হলে তার পুলিশি হেপাজত হয়। অভিযোগ পুলিশি হেপাজত চলাকালিন সালিশি সভার মধ্যদিয়ে টাকার বিনিময়ে মীমাংসা করার চাপ দিয়ে অভিযুক্ত বিজেপি কর্মীকে বাঁচানোর চেষ্টা করে শাসকদল অভিযোগ পরিবার ও গ্রামের মানুষের।
এই খবরে এলাকায় তীব্র জনরোষের সৃষ্টি হয়। রবিবার সকাল আট টা থেকে শিলদা - বাঁকুড়া ৫ নং রাজ্য সড়কের এঠেলা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভে সামিল হয় শতশত বিক্ষোভকারী। সড়কের উপর টাবার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ চলে বিকাল ৫ টা পর্যন্ত।
দাবি ওঠে ’’ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই, নির্যাতিতা ও তার পরিবারের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা চাই।’’ অবরুদ্ধ হয়ে পড়ে যাতীয় সড়ক। খবর পেয়ে বিক্ষোভকারীদের সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ।
জানা গেছে ১৯৯৩ সালে ভূলাভেদায় সমীর মুখার্জী সহ ৬ জন সিপিআই(এম) কর্মী খুনের ঘটনায় যুক্ত অভিযুক্তের পরিবারের দুই জন। বর্তমানে পরিবারটি বিজেপি দলের সমর্থক। অভিযুক্ত পেশায় টোটোর মালিক ও চালক বিজেপি’র সক্রিয় কর্মী। অবরোধ বিক্ষোভকারীদের সামাল দিতে ঘটনাস্থলে দ্বিতীয় দফায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসের পর বিকেল ৫ টা নাগাদ অবরোধ ওঠে।
Jhargram Student Rape
বেলপাহাড়ীতে নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বিজেপি কর্মী, বিচারের দাবিতে রাস্তা অবরোধ
×
Comments :0